শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মনপুরা প্রস্তুত ৭৪ আয়শ্রয়কেন্দ্র

মনপুরা প্রস্তুত ৭৪ আয়শ্রয়কেন্দ্র

নিউজ ডেস্ক॥ দ্বীপ জেলা ভোলার মনপুরায় ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলায় দিন-রাত সতর্কতামূলক প্রচারণা চালাচ্ছে সিপিপি। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে উপজেলার ৭৪টি আশ্রয়কেন্দ্র।

এসব তথ্য জানিয়েছেন মনপুরার ইউএনও বিপুল চন্দ্র দাস।

তিনি জানান, আশ্রয়কেন্দ্র না থাকায় মনপুরার বিচ্ছিন্ন অঞ্চল কলাতলীরচর, ঢালচর ও চরশামসুদ্দিনের ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে।

তিনি আরো জানান, মূল ভূখণ্ডের বাসিন্দাদের নিরাপদে রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল ভবন, রেডক্রিসেন্ট ও কারিতাসের আশ্রয়কেন্দ্র, উপজেলার পরিষদ ভবনসহ ৭৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সিপিপির স্বেচ্ছাসেবী উপজেলা বিভিন্ন এলাকায় সতর্কতামূলক প্রচারণা চালাচ্ছেন। বসবাসের জন্য প্রস্তুত করা হচ্ছে আশ্রয়কেন্দ্রের ঘরগুলো।

উপজেলা সিপিপি’র টিম লিডার এরফান উল্লাহ চৌধুরী অনি জানান, স্থানীয়দের নিরাপদে সরিয়ে নিতে ও দুর্যোগ পরবর্তী সহযোগিতা দিতে ৮২৫ স্বেচ্ছাসেবী প্রস্তুত রয়েছেন।

ইউএনও বিপুল চন্দ্র দাস জানান, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে। কন্ট্রোলরুম খোলা হয়েছে। এছাড়া শুকনো খাবার মজুদ করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯