শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
করোনায় আক্রান্ত রংপুরে উপজেলা চেয়ারম্যান

করোনায় আক্রান্ত রংপুরে উপজেলা চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক ॥ রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করে দুই জেলায় আরও ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে এক উপজেলা পরিষদের চেয়ারম্যান, পুলিশ ও আনসার সদস্য রয়েছেন।

আক্রান্তদের মধ্যে রংপুরে ৭ জন এবং কুড়িগ্রামে ২ জন রয়েছেন। এ নিয়ে রংপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২২ জনে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, রমেকের অনুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে রংপুর ও কুড়িগ্রাম জেলার ৯ জনের নমুনায় করোনা শনাক্ত হয়।

আক্রান্তরা হলেন, রংপুর সদর উপজেলা চেয়ারম্যান, সদ্যপুষ্করিণী ইউনিয়নের এক তরুণী (২০), গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের এক বৃদ্ধ (৬০), পীরগাছা উপজেলার এক যুবক (২০), নগরীর জুম্মাপাড়ার এক নারী (৩১), কেরানীপাড়া জামতলা মসজিদ এলাকার এক তরুণী (২০) এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আনসার ক্যাম্পের এক সদস্য (৫৭)। এছাড়া কুড়িগ্রাম পুলিশ লাইন্সের দুই নারী পুলিশ সদস্য রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯