বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
করোনার ভ্যাকসিন আবিষ্কার হবে তামাক পাতা থেকে

করোনার ভ্যাকসিন আবিষ্কার হবে তামাক পাতা থেকে

অনলাইন ডেস্ক ॥ করোনার প্রকোপে স্তব্ধ গোটা বিশ্ব। সব দেশেই চলছে করোনার ধ্বংসলীলা। বেড়েই চলছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে গবেষকরা একটা প্রতিষেধক আবিষ্কারের। কিন্তু, সম্প্রতি বিশ্বের অন্যতম সেরা তামাক কোম্পানি ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো দাবি করেছে যে, করোনার ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে।

ওই সংস্থার দাবি, তারা তামাক পাতা থেকে তৈরি করেছে এক ধরনের প্রোটিনসমৃদ্ধ ভ্যাকসিন। এই ভ্যাকসিন মানুষের দেবে পরীক্ষার জন্য প্রস্তুত। তারা বলছে, প্রি ক্লিনিকাল ট্রায়ালে আশানুরূপ ফল করেছে ভ্যাকসিন। এবার সেটি মানুষের দেবে পরীক্ষা করা দেখা হবে।

মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমতির অপেক্ষায় রয়েছে ওই সংস্থা। গত এপ্রিলেই এই সংস্থা সাবসিডিয়ারি কেনটাকি বায়োপ্রসেসিং তৈরি করে বিশ্ববাসীর নজর কেড়েছিল। বলা হচ্ছিল এ থেকেই করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি হতে পারে যে কোনও দিন।

কোম্পানির দাবি, এই পদ্ধতিতে খুব তাড়াতাড়ি ভ্যাকসিন তৈরি করে ফেলা সম্ভব হবে। দীর্ঘ কয়েক মাসের জায়গায় মাত্র ৬ সপ্তাহের মধ্যেই তৈরি হতে পারে ভ্যাকসিন। প্রতি সপ্তাহে তবে ১ থেকে ৩ মিলিয়ন ভ্যাকসিন তৈরি করতে পারবে এই কোম্পানি।

এফডিএ-এর কাছে অনুমতির জন্য দরখাস্ত করেছে সংস্থাটি। সব কিছু ঠিক থাকলে জুনের শেষ থেকেই শুরু হবে হিউম্যান ট্রায়াল।

এর আগেও একাধিকবার করোনাভাইরাসের ভ্যাকসিন অথবা প্রতিষেধক তৈরির খবর সামনে এসেছে। আবার পরে তা হতাশও করেছে। বৃটিশ আমেরিকান টোব্যাকোর এই দাবি সত্যি হলে করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে কার্যত জয় পাওয়া যাবে বলেই আশা করছেন বিজ্ঞানীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯