রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারতে লকডাউনের চতুর্থ দফা মেয়াদ বাড়ালো

ভারতে লকডাউনের চতুর্থ দফা মেয়াদ বাড়ালো

অনলাইন ডেস্ক ॥ করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চতুর্থ দফায় লকডাউনের মেয়াদ বাড়িয়েছে ভারত। মার্চ থেকে শুরু হওয়া চলমান এ লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩১ মে পর্যন্ত বহাল রাখা হয়েছে।

রবিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এই ১৪ দিন লকডাউন বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

চতুর্থ দফা নতুন মেয়াদে জারি করা লকডাউনে আন্তঃরাজ্য চলাচলে জনসাধারণকে অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া আন্তঃরাজ্য বাস ও গণপরিবহন ব্যবস্থা সচল করা হয়েছে। তবে বিমান, মেট্রো পরিষেবা, শপিং মল, জিম সেন্টার, বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি রাখা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে উল্লেখ করা হয়েছে, ৬০ বছরের ঊর্ধ্বে এবং ১০ বছরের কম বয়সীদের বাইরে যাওয়া উচিত নয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের যে এক্সিকিউটিভ কমিটি রয়েছে, তারা পরিস্থিতি বিচার করে প্রয়োজন অনুযায়ী চতুর্থ দফার এই লকডাউনের গাইডলাইন ঘোষণা করবে।

চতুর্থ দফার লকডাউন ঘোষণার আগে ১৫ মে-র মধ্যে সব রাজ্যের থেকে পরামর্শ চেয়েছিলেন নরেন্দ্র মোদি। একেকটি রাজ্যে সংক্রমণ ছড়ানোর চরিত্রে ভিন্নতা থাকায় গাইডলাইন ঘোষণার আগে রাজ্যগুলির সঙ্গে পরামর্শ জরুরি বলেই জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এক মুখপাত্র বলেন, অনেক রাজ্যে সংক্রমণ কম ছড়িয়েছে বা নতুন সংক্রমণের খবর গত চার পাঁচ দিন ধরে পাওয়া যাচ্ছে না। সেই রাজ্যগুলিতে সাধারণ মানুষকে ধাপে ধাপে সব রকম দৈনন্দিন কাজকর্মে অনুমতি দেওয়ার কথা ভাবা হচ্ছে। আবার মহারাষ্ট্র, চেন্নাই, কলকাতার মতো মহানগরীতে যেখানে সংক্রমণ এখনও দ্রুত হারে ছড়াচ্ছে সেখানে অবশ্যই সাবধানতা ও সতর্কতা বজায় রাখতে হবে।

উল্লেখ্য, করোনাভাইরাসে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়ে গেছে এবং মৃত্যু হয়েছে তিন হাজারের বেশি মানুষের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯