বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
মামুন আহমেদ :: বানারীপাড়ায় ফেন্সিডিল- সহ কাজী সুমন(৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারীপাড়া গ্রামের কাজী আব্দুল মজিদের ছেলে। কাজী সুমন ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। শনিবার (১৬ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার উপ-পরিদর্শক(এস.আই.) শাহাদাত হোসেনের নেতৃত্বে পুলিশ চিহ্নিত মাদক ব্যবসায়ী কাজী সুমনকে ১০ বোতল ফেন্সিডিল-সহ আটক করেন। পরে ওই রাতেই এস.আই. শাহাদাত হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়ের করেন।রোববার সকালে তাকে বরিশাল জেল হাজতে পাঠানো হয়েছে।