শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে মহাসড়কের পাশে হাত-পা বাঁধা এক যুবক উদ্ধার

বরিশালে মহাসড়কের পাশে হাত-পা বাঁধা এক যুবক উদ্ধার

নিউজ ডেস্ক ॥ বরিশালে মহাসড়কের পাশ থেকে হাত-পা বাঁধা এক যুবককে জীবিত অবস্থায় উদ্ধার করে পুলিশ। উজিরপুর উপজেলার স্থানীয় আটিপাড়া নামক এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে যুবককে পড়ে থাকতে দেখে লোকজন।

পরে থানা পুলিশ খবর পেয়ে এসে যুবককে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। ৩০ বছর বয়সী যুবক হাসান শেখ মাদারীপুরের মকসুদপুর গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে।

পুলিশ জানায়- পেশায় ইজিবাইক চালক হাসান শেখকে চেতনাহীন করে কেউ রাস্তার পাশে ফেলে রেখে গেছে। রোববার হাত-পা বাঁধা অবস্থায় সড়কের পাশে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরবর্তীতে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান অনুসন্ধান ২৪কে জানান, ছদ্মবেশী জন লোক মাদারীপুরের এক স্থান থেকে অন্যত্র যাওয়ার কথা বলে তার ইজিবাইকে ওঠেন। এবং তারা পথিমধ্যে যুবককে মেডিসিন মিশ্রিত কিছু খাইয়ে অচেতন করে। এর বেশি যুবক বলতে পারছে না।

ওসি জানান, হাসানকে রাস্তার পাশে ফেলে পরে অজ্ঞাত ব্যক্তিরা ইজিবাইটি নিয়ে যায়। সেক্ষেত্রে ধারণা, সংঘবদ্ধ কোন একটি চক্র ইজিবাইকটি নেওয়ার উদ্দেশে যাত্রীবেশে এসেছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯