শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: বরগুনায় ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলায় ৫০৯টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। রোববার দুপুরে ডিসি কার্যালয়ের সন্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভায় এ তথ্য জানানো হয়েছে। সভায় জানানো হয়, ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানসহ ৫০৯টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এরইমধ্যে শেল্টারগুলো বসবাসের উপযোগী করার উদ্যোগ নেয়া হয়েছে।
এ সময় বরগুনার ডিসি মোস্তাইন বিল্লাহ, জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।