শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নগরীর ৯ নম্বর ওয়ার্ডে অসহায়দের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

নগরীর ৯ নম্বর ওয়ার্ডে অসহায়দের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

বার্তা পরিবেশক ॥ করোনা দুর্যোগে কর্মহীন বরিশাল নগরীর ৯ নম্বর ওয়ার্ডের অন্তত দুই শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বিএনপি নেতারা।

কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের পক্ষে রোববার সকালে এই ত্রাণসামগ্রী বিতরণ করেন বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়া উদ্দিন সিকদার।

এসময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনায়ারুল হক তারিন, জেলা যুবদল যুগ্ম সম্পাদক মাওলা রাব্বি শামীম, জেলা সেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনি, ৯ নম্বর ওয়াড বিএনপি সভাপতি শাহিনুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিলন ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান বাপ্পি প্রমুখ।

ত্রাণ বিতরণকালে জিয়া উদ্দিন সিকদার এক প্রতিক্রিয়া বলেন- তাদের নেতা সরোয়ারের নির্দেশনার আলোকে নগরীর ২০ হাজার পরিবারের মাঝ্যে ত্রাণ দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

ইতিমধ্যে বেশ কয়েকটি ওয়ার্ডে বিতরণ কার্যক্রম সমাপ্ত হয়েছে। পর্যায়ক্রমে বাকি ওয়ার্ডগুলোতেও দেওয়া হবে। পরে সদর উপজেলার ১০ ইউনিয়নের কর্মহীন অসহায় মানুষের মাঝেও ত্রাণ বিতরণ করার প্রস্তুতি রয়েছে বলে জানান এই বিএনপি নেতা।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯