শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দায়িত্বের প্রথম দিনেই দুর্নীতির দায়ে দুই শীর্ষ কর্মকর্তা চাকরিচ্যুত: মেয়র তাপস

দায়িত্বের প্রথম দিনেই দুর্নীতির দায়ে দুই শীর্ষ কর্মকর্তা চাকরিচ্যুত: মেয়র তাপস

নিউজ ডেস্ক :: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রভাবশালী দুই শীর্ষ কর্মকর্তাকে দুর্নীতির দায়ে চাকরিচ্যুত করা হয়েছে। দায়িত্বগ্রহণের পরে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান ঘোষণা দিয়ে এমন ব্যবস্থা নিলেন নতুন মেয়র‌‌ ব্যরিস্টার শেখ ফজলে নূর তাপস।
রোববার ডিএসসিসিতে অফিসের প্রথম দিনেই এমন ব্যবস্থা নিলেন তিনি।

চাকরিচ্যুত দুই কর্মকর্তা হলেন- ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার। এ দুজনের বিরুদ্ধে কমিশন বাণিজ্য, দুর্নীতিসহ নানা অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না।

অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান চাকরিচ্যুতের বিষয় শিকার করে বলেন, আজকে অফিসে যাওয়ার পর অফিসিয়ালি আমাকে বলা হয়েছে। এর বেশি কিছু জানাতে চাননি তিনি।

তবে ডিএসসিসির নতুন দায়িত্বপ্রাপ্ত সচিব আকরামুজ্জামান বলেন, ওনাদের দুজনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। সিটি কর্পোরেশন আইন মোতাবেক কর্পোরেশন যদি মনে করে কাউকে চাকরি থেকে বাদ দেয়া দরকার, সেক্ষেত্রে তিন মাসের বেতন দিয়ে তাকে বিদায় করে দিতে পারে।

এ দুই কর্মকর্তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে বলেও জানান দায়িত্বপ্রাপ্ত সচিব আকরামুজ্জামান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯