শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝালকাঠিতে আরোও ২জন করোনায় আত্রান্ত

ঝালকাঠিতে আরোও ২জন করোনায় আত্রান্ত

নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠিতে নতুন করে আরো দুইজনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন নলছিটি পৌরসভার একটি গ্রামে নারায়ণগঞ্জ থেকে আসা এবং অপরজন রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সর এক নার্স। এ নিয়ে জেলায় ১৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
আক্রান্তদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লক ডাউন করা হয়েছে। এতে ওই এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জানাগেছে, ৭/৮দিন আগে করোনা’র হটস্পট নারায়ণগঞ্জ থেকে নলছিটির পৌর এলাকার নিজ বাড়িতে আসেন। সন্দেহ হলে তার নমুনা সংগ্রহ করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে টেস্টের জন্য পাঠানো হয়। শনিবার সন্ধ্যায় রিপোর্টে পজিটিভ আসে। অপরদিকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্সের করোনা উপসর্গ দেখা দিলে তার নমুনা সংগ্রহ করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে টেস্টের জন্য পাঠানো হয়। শনিবার সন্ধ্যায় তার রিপোর্টেও পজিটিভ আসে।

তাঁদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছে জানিয়ে ঝালকাঠি সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার জানান, নারায়ণগঞ্জ থেকে আসা নলছিটিতে এবং রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্সের টেস্ট রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। শনিবার রাতে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় থেকে এ রিপোর্ট জানানো হয়েছে। তাদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্তদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯