শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা

খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা

অনলাইন ডেস্ক :: করোনাভাইরাস পরিস্থিতিতে ‍টিউশন এবং খণ্ডকালীন চাকরি হারিয়ে বিপাকে পড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ফার্মেসি ডিসিপ্লিনের ২০ জন শিক্ষার্থীকে ২ লাখ ২০ হাজার টাকা অর্থ সহায়তা দেবে খুলনা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন আন্দালিব জানান, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তিন মাসে এই অর্থ সহায়তা পাঠানো হবে। প্রথম মাসে প্রত্যেক শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে। এর পরের দুই মাস ৩ হাজার করে টাকা দেয়া হবে। এছাড়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান করোনা পরিস্থিতিতে ফার্মেসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এই মানবিক উদ্যেগকে সাধুবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ডিসিপ্লিনের অ্যালামনাইদেরকেও বর্তমান পরিস্থিতিতে এ ধরনের উদ্যোগ গ্রহণের আহবান জানান।

ফার্মেসি ডিসিপ্লিন প্রধান অধ্যাপক ড. আশীষ কুমার দাস এবং ডিসিপ্লিনের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. সমীর কুমার সাধু অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সময়োপযোগী এই পদক্ষেপকে অত্যন্ত মানবিক বলে আখ্যায়িত করেন। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটিসহ সকল এলামনাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯