রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
কাজী সাঈদ ॥ পটুয়াখালীর মহিপুর থানার গোড়াআমখোলাপাড়া গ্রামে হোম কোয়ারেন্টিনেথাকা অবস্থায় ষাটোর্ধ্ব এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার রাত নয়টারদিকে নিজের বাড়িতে তিনি মারা যান।
শনিবার রাত থেকেই ওই এলাকা লকডাউনকরে দিয়েছে প্রশাসন।বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাচিন্ময় হাওলাদার। তিনি বলেন, ওই ব্যক্তি ১০ দিন আগে পিরোজপুর জেলার মঠবাড়িয়াউপজেলা থেকে পটুয়াখালীর মহিপুর থানার নিজের বাড়িতে আসেন।
তিনি অসু¯’ছিলেন। এরপর তাঁকে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়াম্যানের তত্ত্বাবধানেহোম কোয়ারেন্টিনে রাখা হয়। তিনি জানান, মৃত ব্যক্তি ও তাঁর সংস্পর্শে আসাসকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আজই পাঠানো হবে।ওই ব্যক্তির স্ত্রী শ্যামলী রানী জানান, মঠবাড়িয়া থেকে আসার পর তাঁর জ্বর, সর্দি ওকাশি ছিল।
তার কন্যা নিপা রানী দাস জানান, তাকে আলাদা ঘরে খাবার দেয়া হত।স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনসার উদ্দিন মোল্লা বলেন, ওই ব্যক্তিএকজন পল্লী চিকিৎসক ছিলেন। মঠবাড়িয়া থেকে আসার পর উপজেলা স্বাস্থ্যবিভাগের পরামর্শে তাঁকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। কোয়ারেন্টিনে থাকারনয় দিনের মাথায় তিনি মারা গেলেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, ঘটনার পর পরইওই এলাকা লকডাউন করা হয়েছে।কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদশহিদুল হক সাংবাদিকদের বলেন, ‘মৃত ব্যক্তির নমুনা সংগ্রহের জন্য উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। করোনা বিধি মেনে ওইব্যক্তিকে সৎকার করা হয়েছে’।