শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
চঞ্চল সাহা ॥ পটুয়াখালীর কলাপাড়ায় করোনা উপসর্গ নিয়ে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আমখোলা পাড়া গ্রামেহোমকোয়ারেন্টিানে থাকা অবস্থায় তার মৃত্যু হয় । তবে তার মৃত্যুর খবর নিশ্চিত করেকলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.চিন্ময় হাওলাদারজানান,করোনা উপসর্গ নিয়ে মৃত্যু ব্যাক্তি তাদের শনাক্তকরনে ছিল না । তার নমুনা সংগ্রহেরজন্য একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে ।
এদিকে, পল্লী চিকিৎসকের এ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গতকাল রবিবার সকাল থেকে ওইএলাকার কোন দোকান-পাট খোলেনি। রাস্তাঘাটে জনসমাগম ছিল খুবই কম। মানুষ ছিল আতঙ্কগ্রস্থ