শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কুয়াকাটায় রাখাইন স্কুল ছাত্রীকে ধর্ষণের ধর্ষক গ্রেফতার

কুয়াকাটায় রাখাইন স্কুল ছাত্রীকে ধর্ষণের ধর্ষক গ্রেফতার

কাজী সাঈদ :: পটুয়াখালীর কুয়াকাটায় আদিবাসী রাখাইন কিশোরীকে ধর্ষণের অভিযোগে আলআমিন (২৩) নামের এক যুবককে আটক করেছে মহিপুর থানা পুলিশ।

এঘটনায় খাইন কিশোরী লায়েচান (১৫) বাদী হয়ে মহিপুর থানায় একটি ধর্ষণ মামলাদায়ের করেছে। লায়েচান মহিপুর কো-অপ্ট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীরশিক্ষার্থী। ধর্ষণের অভিযোগে আটক আল আমিনকে শনিবার সকালে জেল হাজতেপ্রেরণ করা হয়েছে। ডাক্তারী পরিক্ষা শেষে লায়েচানকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ১৪ মে (বৃহস্পতিবার) গভীর রাতে কুয়াকাটাসংলগ্ন লতাচাপলী ইউনিয়নের কাঁলাচান পাড়ার আদিবাসী রাখাইন কিশোরীলায়েচান (১৫) কে একই ইউনিয়নের নাউরীপাড়া গ্রামের আঃ মন্নান মীর এর পুত্র আল আমিন (২৩) প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে পার্শবর্তী সাবেক ইউপি সদস্যআবু হানিফ এর মাছের গদির দোতালায় একটি কক্ষে নিয়ে রাখে। সেখানেকিশোরী লায়েচানকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে আল আমিন।

বৃহস্পতিবাররাতেই লায়েচান এর মা লামো মগনীর মৌখিক অভিযোগের ভিত্তিতে পরের দিন শুক্রবারদিবাগত রাত নয়টার দিকে আবু হানিফ মেম্বরের মাছের আড়তের দোতালার ২নং কক্ষথেকে অসুস্থ অবস্থায় লায়েচানকে মহিপুর থানা পুলিশের এস আই মোঃ তারেকউদ্ধার করে। কিশোরী লায়েচানের তথ্যমতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শুক্রবার রাত সাড়ে১১টার দিকে আলীপুর থ্রী-পয়েন্ট থেকে অভিযুক্ত আল আমিনকে গ্রেফতার করেপুলিশ।মহিপুর থানার এস আই মোঃ তারেক হাসান জানান, ভিকটিমের মায়ের মৌখিকঅভিযোগের ভিত্তিতে প্রযুক্তি ব্যবহার করে রাখাইন কিশোরী লায়েচানকে অসুস্থ্যঅবস্থায় মাছের গদির দোলার ২নং কক্ষ থেকে উদ্ধার করা হয়। ভিকটিমের তথ্য মতে আলআমিনকে গ্রেফতার করে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। এঘটনায়লায়েচান বাদী হয়ে মহিপুর থানায় একটি ধর্ষণ মামলা করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯