শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক :: করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তের চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে রাজধানীর আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতাল।
শনিবার হাসপাতাল সংলগ্ন একটি আলাদা ভবনে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
জানা গেছে, আগামী শনিবার থেকে করোনা রোগীদের চিকিৎসা কার্যক্রম শুরু হবে। এজন্য ২০০ শয্যা প্রস্তুত করা হয়েছে। এছাড়া আরো ১০টি আইসিইউ শয্যা থাকবে।
আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান এমপি’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব আলী নূর।
উল্লেখ্য, করোনাভাইরাস চিকিৎসায় প্রতিষ্ঠানটি দেশের প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি হাসপাতাল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এবং সম্পূর্ণ আলাদাভাবেই প্রতিষ্ঠানটি করোনা রোগীদের সেবা প্রদান করবে।
এছাড়া আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতাল, ডায়গনস্টিক সেন্টারসহ প্রতিষ্ঠানগুলোর অন্যান্য সেবা কার্যক্রমসমুহও পূর্বের ন্যায় অব্যাহত রয়েছে।