শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ইসলামপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ হারালো চাচাতো ভাই-বোন। শুক্রবার দুপুর ২টায় এঘটনা ঘটে। নিহতরা হলো- উপজেলার ইসলামপুর (খাঁ-পাড়া) গ্রামের মাহফুজের মেয়ে মোবাশ্বিরা (৪) এবং মাসুমের ছেলে নীরব (৫)।
জানা যায়, প্রতিদিনের মতো মোবাশ্বিরা ও নীরব বাড়ির বাহিরে পুকুুুুুরের ধারে খেলতে যায়। মোবাশ্বিরা ও নীরব সম্পর্কে চাচাতো ভাই-বোন। দুপুর পার হয়ে গেলেও তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকে। পরে পুকুরে তাদের লাশ ভেসে উঠে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মোবাশ্বিরা-নীরব সম্পর্কে চাচাতো ভাই-বোন।
পরিবারের পক্ষ থেকে কারও প্রতি কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতদের লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।