শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
করোনার মহামারি সময়ে ২৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিলেন শেখ নাঈম

করোনার মহামারি সময়ে ২৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিলেন শেখ নাঈম

অনলাইন ডেস্ক :: মরণঘাতি করোনা ভাইরাস (কোভিড-১৯)-এর প্রাদুর্ভাবের শুরু থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে গোপালগঞ্জ সদর উপজেলার ২৮ টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ২৫ হাজার পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের কনিষ্ঠ পুত্র ব্যারিস্টার শেখ ফজলে নাঈম। গোপালগঞ্জ সদর উপজেলার অন্তর্ভুক্ত ২৮ টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবে হঠাৎ বেকার হয়ে পড়া, ছিন্নমূল, সুবিধাবঞ্চিত, ভবঘুরে, ভিক্ষুক ও সমাজের অন্যান্য স্তরের সংকটাপন্ন মানুষকে এই খাদ্য সহায়তার আওতায় আনা হয়েছে।

এছাড়াও বিশেষ করে যেসব মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবার নিজেদের অসচ্ছল অবস্থান প্রকাশে সংকোচবোধ করছে, কারো কাছে সাহায্য চাইতে পারছে না এমন পরিবারকে এই সহায়তার আওতায় আনার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিভিন্ন সূত্রে সেই পরিবারগুলোকে খুঁজে বের করে তাদের বাড়িতে বাড়িতে খদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন শেখ নাঈম।

এই সহায়তা কার্যক্রমে সার্বিকভাবে সহায়তা করছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের নেতা-কর্মীরা। করোনার এই সংকটকাল যতোদিন থাকবে ততোদিন পর্যন্ত অব্যাহতভাবে এই সহায়তা প্রদান করা হবে বলে জানা যায়।

খাদ্যসামগ্রী প্রদানের পাশাপাশি প্রতিদিন ৬০০ দরিদ্র মানুষকে ইফতারি (খেচুড়ি) দেওয়া হচ্ছে। এছাড়া এলাকা ভিত্তিক প্রতিদিন এক একটি এলাকায় পাঁচশত পরিবারকে কাঁচা তরকারি (সবজি) দেওয়া হচ্ছে।

ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বলেন, স্বাধীনতার স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন মানুষের কল্যানে কাজ করে গেছেন। জাতির এই দুর্দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ-২ আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিমের দিকনির্দেশনায় সংকটাপন্ন মানুষদের সেবা করার চেষ্টা করছি। আমরা সবাই যদি যার যার সামর্থ্য অনুযায়ী সংকটাপন্ন মানুষের পাশে গিয়ে দাড়াঁই তাহলে একজন মানুষকেও না খেয়ে থাকতে হবে না।

এই মুহূর্তে সব মানুষের উচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে মানবিক হাতটাকে প্রশারিত করা। সবাই একযোগে কাজ করলে ঘুরে দাঁড়াবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্মাণাধীন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯