রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
একদিনে ৪৭টি মামলার আসামিদের জামিন ভার্চুয়াল কোর্টে

একদিনে ৪৭টি মামলার আসামিদের জামিন ভার্চুয়াল কোর্টে

নিজস্ব প্রতিবেদক :: কুষ্টিয়ায় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ভার্চুয়াল কোর্টে বিচারপ্রার্থীদের শুধুমাত্র জামিন শুনানি মামলার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচাকর সৈয়দ হাবিবুল ইসলামের আদালতে এ জামিন শুনানি অনুষ্ঠিত হয়।

আদালত সূত্রে জানা যায়, করোনার বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে দেশব্যাপী চলমান সাধারণ ছুটির মধ্যে দীর্ঘদিন ধরে আদালতে বিচারিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে বিচার প্রার্থীদের সীমাহীন ভোগান্তি লাঘবে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেন।

হাইকোর্ট বিভাগের সম্মতিক্রমে শুধুমাত্র জামিন সংক্রান্ত মামলার বিষয়সমূহ ভার্চুয়ালভাবে অনুষ্ঠিত হয়। এদিন কার্যতালিকায় যথাক্রমে ৪১টি ও ২১টি মামলা শুনানির কথা থাকলেও ৫৫টি মামলার জামিন শুনানি হয়। এ সময় ৪৭টি মামলায় জামিন মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, কুষ্টিয়ার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী ৪১টি মামলার মধ্যে ৩৯টি মামলা শুনানি করেন।

৩৩টি মামলায় ৫৫ জনকে জামিন দেন এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম ২১টি মামলার মধ্যে ১৬টি শুনানি করেন এবং ১৪টি মামলায় জামিন দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯