শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
স্বাস্থ্যবিধির তোয়াক্কাই করছে না বরিশাল বাজার রোড ন্যাশনাল মসলা হাউজ

স্বাস্থ্যবিধির তোয়াক্কাই করছে না বরিশাল বাজার রোড ন্যাশনাল মসলা হাউজ

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বাজার রোড ন্যাশনাল মসলা হাউজ স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে এমনকি সরকারের নির্দেশ অমান্য করে সামাজিক দূরত্ব না রেখে ব্যবসা প্রতিষ্ঠানে কোনো প্রকার সচেতনতার তোয়াক্কা না করে ন্যাশনাল মসলা হাউজে চলছে কেনাবেচা। মালিক পক্ষের অসচেতনার মধ্যে নারী-পুরুষ মসলা হাউজে বাজার-সদাই করছে।

ন্যাশনাল মসলা হাউজে সকল সাটার খোলা রেখে দোকান চালাচ্ছে দোকানি। তাদের মতো অসচেতনা কারোনে তৈরি হচ্ছে মারাত্মক করোনা ঝুঁকি। বাজার রোডের এক বাসীন্ধা প্রতিবেদকে জানান, বরিশাল স্বাস্থ্যবিধির তোয়াক্কাই করছে না বরিশাল বাজার রোড ন্যাশনাল মসলা হাউজ। তিনি আরো বলেন, ন্যাশনালের মতো আরো কিছু দোকানী আছে যারা সরকারের নির্দেশ তোয়াক্কা করে না। এমনকি স্বাস্থ্যবিধির নিয়ম মানছেন না। তাদের অসচেতনার কারনে করোনার ঝুকি বারবে নগরীতে।

তবে এই মূর্হতে ওই সকল ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অন্য অন্য ব্যবসায়ীরা ন্যাশনাল মসলা হাউজের মতো সকল সাটার খোলা রেখে ব্যবসা করার সহস পাবে।

বাজার রোড ন্যাশনাল মসলা হাউজে দেখা যায় সামাজিক দূরত্ব না মেনেই দোকানপাট খোলা রেখে কেনাবেচা করছে। এ ছাড়া দোকানীরা মাস্ক ও গ্লভস ছাড়াই কেনাবেচা করছেন। সরকারি নির্দেশনার তোয়াক্কা না করেই ন্যাশনাল মসলা হাউজে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা ও অযথা জনসমাগম ঘটাচ্ছেন।

বাজারে সর্বক্ষণ কাজ করছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সেনাবাহিনীর সদস্যরা। নির্দিষ্ট সময়ের মধ্যে দোকান বন্ধ ও জনসমাগম এড়াতে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। যারা নিয়ম ভঙ্গ করছে তাদের প্রতিদিন আর্থিক জরিমানা করা হচ্ছে।

স্বাস্থ্যবিধি না মানলে প্রতিষ্ঠান বন্ধের হুঁশিয়ারি দোকান মালিক সমিতির কোনো দোকান বা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি না মানলে তৎক্ষণাৎ সেই দোকান কিংবা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে সংশ্লিষ্ট বাজার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি।

এতো পদক্ষেপের পরও বাজার রোডের ন্যাশনাল মসলা হাউজে সামাজিক দূরত্বের বালাইও নেই। ঢিলেঢালা লকডাউনের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা দোকান মালিক মাথায় রাখেনি।

অন্য অন্য ব্যবসায়ীরা মনে করছে, আসন্ন ঈদুল ফিতরের কেনাকাটা করতে মানুষ যে হারে বাজারে আসছে তা সত্যিই বিপজ্জনক। তা যেনেও কেন ন্যাশনাল মসলা হাউজ সমাজিক দূরত্ব না রেখে দোকানে কেনা বেচা করছে।

যেখানে আমরা দোকানের একটি সাটার খোলা রেখেছি। সে দেখেও তার দোকানের সকল সাটার খোলা রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছে।

তার আরো বলেন, তার কারনে সকল দোকান বন্ধ হতে পারে। আমরা তার এমন জ্ঞানহীন কর্মকর্ন্ডের তীব্র নিন্দা জানাই। তার দোকানে স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না ক্রেতা ও দোকানী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯