মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সাংবাদিক ও সংবাদকর্মীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতের আহ্বান: তথ্যমন্ত্রীর

সাংবাদিক ও সংবাদকর্মীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতের আহ্বান: তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক :: করোনার সম্মুখযোদ্ধা গণমাধ্যমকর্মীদের কাজে পাঠানোর আগে তাদের জন্য পর্যাপ্ত স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠান মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী।

মঙ্গলবার (১২ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডিইউজে সদস্যদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সাংবাদিকরা করোনা মোকাবিলায় সম্মুখযোদ্ধা। প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠান প্রধানদের প্রতি আমার অনুরোধ, গণমাধ্যমকর্মীদের পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা দিয়ে তারপর কাজে পাঠানোর জন্য। সব গণমাধ্যমের কর্মীদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে করোনা টেস্টে ফাস্ট ট্র্যাক বা অগ্রাধিকার সুবিধার জন্য যে অনুরোধ করেছিলেন, হাসপাতাল কর্তৃপক্ষ তা কার্যকর করেছে। গণমাধ্যমকর্মীদের চিকিৎসায় শয্যা সংরক্ষণে সাংবাদিকদের অনুরোধে অন্য একটি হাসপাতালেও কথা বলবো।’

অনুষ্ঠানে বিএনপির সাম্প্রতিক মন্তব্য নিয়ে প্রশ্নের জবাবে আওয়ামী লীগের অন্যতম এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নেতাদের বক্তব্য উদভ্রান্তের প্রলাপের মতো। তারা যেভাবে কথাবার্তা বলছেন, তারা কখন বলে বসেন যে করোনা ভাইরাসের জন্যও সরকার দায়ী, আমি সেই আশঙ্কা করছি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯