রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
উহানে নতুন করে করোনার আক্রমন, ১ কোটি লোকের পরীক্ষার সিদ্ধান্ত

উহানে নতুন করে করোনার আক্রমন, ১ কোটি লোকের পরীক্ষার সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক :: করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহানে আবারও সংক্রমণ ফিরে এসেছে। এ কারণে সেখানকার ১ কোটি ১০ লাখ বাসিন্দার সবারই করোনা পরীক্ষার পরিকল্পনা করা হয়েছে।

আগামী এক সপ্তাহের মধ্যে উহানের সব নাগরিকের এই করোনা পরীক্ষার কার্যক্রম শুরু হবে বলে স্থানীয় সরকার ঘোষণা দিয়েছে।

গত এক মাসের বেশি সময় ধরে উহানে করোনার নতুন কোনও রোগী শনাক্ত না হলেও হঠাৎ করেই সেখানে ফিরেছে এই রোগ।

স্থানীয় গণমাধ্যম কর্তৃপক্ষের এ সংক্রান্ত একটি নির্দেশনার বরাত দিয়ে বলেছে, উহানের প্রত্যেকটি জেলা কর্তৃপক্ষকে আগামী ১০ দিনের মধ্যে সব বাসিন্দার করোনা পরীক্ষা কীভাবে সম্পন্ন হবে সে ব্যাপারে একটি পরিকল্পনা সরকারের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তাদেরকে ঝুঁকিপূর্ণ গোষ্ঠীকে শনাক্ত করে অগ্রাধিকারের ভিত্তিতে করোনা পরীক্ষার নির্দেশ দেয়া হয়েছে।

চীনের মধ্যাঞ্চলের হুবেই প্রদেশের উহানে টানা ৩৫ দিন ধরে কোনও করোনা রোগী শনাক্ত হননি। কিন্তু গত রোববার এবং সোমবার সেখানে স্থানীয়ভাবে ৬ জন করোনা সংক্রমিত হয়েছেন। নতুন সংক্রমিত এই ছয় রোগী উহানের একটি আবাসিক ভবনের বাসিন্দা।

গত বছরের ডিসেম্বরে এই উহানেই প্রথমবারের মতো নভেল করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। করোনার বিস্তার ঠেকাতে বিশ্বের প্রথম শহর হিসেবে উহানে লকডাউন ঘোষণা করা হয়। একই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় হুবেই প্রদেশের আরও বেশ কয়েকটি শহরে।

উহানে কঠোর কোয়ারেন্টাইন, গণহারে পরীক্ষাসহ নানা ধরনের ব্যবস্থা নিয়ে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ একেবারে শূন্যের কোঠায় নিয়ে আসতে সক্ষম হয় চীন। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় গত ৮ এপ্রিল উহানের লকডাউন প্রত্যাহার করে নেয়া হয়।

চীনে এখনও প্রত্যেকদিন নতুন নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছেন; যাদের অধিকাংশই বিদেশ ফেরত। সোমবার দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের কর্মকর্তারা জানান, চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে মাত্র একজন করোনা আক্রান্ত হয়েছেন এবং একজন সন্দেহভাজন হিসেবে শনাক্ত হয়েছেন। তবে কেউই মারা যাননি।

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে, প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে চীনে এখন পর্যন্ত ৮৪ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৪ হাজার ৬০০ জনের বেশি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯