রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আটক ১৬০ বাংলাদেশি মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন

আটক ১৬০ বাংলাদেশি মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন

অনলাইন ডেস্ক :: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে মালয়েশিয়ায় আটকে পড়া ১৬০ বাংলাদেশি দেশে ফিরেছেন। বুধবার (১৩ মে) মালিন্দো এয়ারের চার্টার্ড ফ্লাইটে তারা দেশে ফিরবেন। বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি স্থপতি মো. আলমগীর জলিলের নেতৃত্বে আসছেন তারা।

আলমগীর জলিল জানান, আটকে পড়া ১৬০ জনের মধ্যে ৬৫-৭০ ভাগই শিক্ষার্থী। বাংলাদেশ হাইকমিশনের সহায়তায় আমরা দেশে ফিরতে পারছি।

তিনি জানান, একটি চার্টার্ড ফ্লাইটে ফ্লাইং আওয়ারে প্রায় ৬ হাজার ইউএস ডলার ভাড়া নেওয়া হয়। এ ছাড়া উড্ডয়ন ও অবতরণকালে বিমানবন্দরের কিছু অনুমতির প্রয়োজন হয়। সব মিলে ৪ ঘণ্টার ট্রিপে ৫০-৬০ হাজার ডলার খরচ পড়বে। আমরা এটি ভাগ করে দিচ্ছি।

কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন এক বার্তায় জানিয়েছে, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মালয়েশিয়া সরকার কর্তৃক এমসিও (মুভমেন্ট কনট্রোল অর্ডার) জারির প্রেক্ষিতে যে সব সম্মানিত বাংলাদেশি ভাই ও বোনেরা মালয়েশিয়ায় আটকা পড়েছেন তাদের প্রথম ব্যাচের (ইতিমধ্যেই যাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে) দেশে প্রত্যাবর্তনের জন্য মালিন্দো এয়ারের চার্টার্ড ফ্লাইটের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সম্ভাব্য যাত্রার তারিখ ১৩ মে।

এ চার্টার্ড ফ্লাইট পরিচালনায় বাংলাদেশের সঙ্গে সমন্বয় (সিএএবি অনুমোদন), মালয়েশিয়া সরকারের অনুমোদন, প্রত্যেক যাত্রীর পক্ষে দূতাবাসের সনদ ইস্যু এবং যাতায়াতের পুলিশ ক্লিয়ারেন্সসহ যাবতীয় কার্যক্রম হাইকমিশন সম্পন্ন করেছে।

এ বিশেষ ফ্লাইটের যাত্রীদের টিকিট ও মেডিক্যালের কাজে মো. আলমগীর জলিল (সাবেক সভাপতি, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি) সমন্বয়কারী হিসেবে কাজ করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯