শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক :: সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউপির গাছাবাড়ীতে অবৈধভাবে বালু তোলায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকেলে সদরের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের সয়দাবাদ ইউপির গাছাবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় দেশীয় পদ্ধতিতে অবৈধভাবে বালু তুলতে দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত।
এসময় দুখিয়াবাড়ী গ্রামের মো. আজিজুল হক নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়ন এর সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।