শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সাংবাদিকদের আর্থিক প্রণোদনার ও চিকিৎসা কেন্দ্রের দাবি: নাসিমের

সাংবাদিকদের আর্থিক প্রণোদনার ও চিকিৎসা কেন্দ্রের দাবি: নাসিমের

অনলাইন নিউজ :: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম এমপি কর্মরত সাংবাদিকদের আরও উৎসাহ-উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে আর্থিক প্রণোদনা প্রদান ও তাদের জন্য নির্দিষ্ট চিকিৎসা কেন্দ্র স্থাপন করার আহ্বান জানিয়েছেন। শনিবার (৯ মে) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, এখনই সরকারের সংশ্লিষ্ট মহল ও মিডিয়ার মালিকদের এক্ষেত্রে এগিয়ে আসা উচিত।

মোহাম্মদ নাসিম বলেন, করোনা যুদ্ধে ফ্রন্টফাইটার আজকের সাংবাদিক বন্ধুরা। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন শহর ও মফস্বল অঞ্চলে দিনরাত জীবনের ঝুঁকি নিয়ে করোনা সংক্রান্ত বিভিন্ন খবর, সরকারি ব্যবস্থাপনা, ত্রাণ তৎপরতাসহ চিকিৎসা সংক্রান্ত সকল সুবিধা-অসুবিধার সংবাদ মাঠে থেকে সংগ্রহ করছে।

ইতোমধ্যে কয়েকজন সাংবাদিক মারা গেছে এবং অনেকে করোনায় আক্রান্ত হয়েছে। যদিও ঝুঁকি নিয়ে কাজ করা সাংবাদিকদের পেশা, তবুও দুঃখজনক আজ তাদের অনেকের বিনা বেতনে কাজ করতে হচ্ছে। অনেকে অসুবিধার মধ্যে প্রতিনিয়ত সংবাদপত্র চালু রাখতে কাজ করে যাচ্ছে। সংবাদমাধ্যম জনগণের কাছে এখনও প্রতিদিনের প্রয়োজনীয় খোরাক হিসেবে উপস্থাপন করছে। দুর্ভাগ্যজনক এই পরিস্থিতিতেও করোনা আক্রান্তদের জন্য কোনও সুনির্দিষ্ট চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়নি।

এই অবস্থায় সাংবাদিকদের আর্থিক প্রণোদনার ব্যবস্থাসহ অন্য বিষয়গুলো কার্যকর করতে এগিয়ে আসার জন্য তিনি তথ্যমন্ত্রীকে অনুরোধ জানান।

মোহাম্মদ নাসিম বলেন, এখন এদেশে অনেক করপোরেট হাউস এবং শিল্পগোষ্ঠী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মালিক ও সম্পাদক। এরা যদি সম্মিলিতভাবে কর্মরত সাংবাদিকদের জন্য আপৎকালীন আর্থিক তহবিল গঠন করে এবং প্রয়োজনীয় চিকিৎসার জন্য সুনির্দিষ্ট বেসরকারি হাসপাতালের ব্যবস্থা করে, তাহলে আমি বিশ্বাস করি এই দুঃসময়ে সাংবাদিকরা আরও উৎসাহ-উদ্দীপনা ও শক্ত মনোভাব নিয়ে করোনাবিরোধী যুদ্ধে দেশ ও জনগণের পাশে থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯