শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ :: মাদারীপুরের টেকেরহাট মোল্লা কমপ্লেক্সের সামনে রোববার সকালে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক অবৈতনিক ৭৬ জন শিক্ষক ও কর্মচারীর মাঝে ২৫ কেজি করে চাল উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার ব্যক্তিগত তহবিল এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাজাহান খান, সাবেক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম খন্দকার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সবুর মিয়া,আলোমদস্তা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব শিকদার, খালিয়া ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক মেরাজ শেখ ও ব্যবসায়ী সেলিম হোসেন প্রমুখ