শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজার, কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকার কর্মহীন ও হতদরিদ্র অসহায় ৫৪০টি পরিবারকে ত্রাণ সামগ্রী দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৬ বিজিবি)। রোববার বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর উদ্যোগে মৌলভীবাজার জেলার কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মুড়াইছড়া, আলিনগর, দত্তগ্রাম, লালারচক, শরীফপুর, আমতলী, চাতলাপুর, বাগীছড়া এবং দেবলছড়া বিওপি এলাকায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ত্রাণ সামগ্রী দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুবুল ইসলাম বলেন, প্রতিটি পরিবারের মাঝে ৬ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ছোলা, ১ কেজি ডাল, ৫০০ মিলিলিটার সয়াবিন তেল এবং ৫০০ গ্রাম লবণ দেয়া হয়। এ সময় স্বাস্থ্যবিধি অনুযায়ী পরস্পরের মাঝে সামাজিক দূরত্ব বজায় রাখা হয়।