বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। রোববার সকালে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন জেলার সদর উপজেলার শিমরাইল কান্দি ঋষিপাড়া এলাকার বীরেন্দ্র ঋষির ছেলে ভজন ঋষি ও জেলার কসবা উপজেলার উত্তর চকবস্তা এলাকার মো. আবু হানিফ মিয়ার ছেলে নাজমুল হাসান রুমন।
দুপুর আড়াইটার দিকে প্রেস রিলিজে ডিবির ওসি আমিনুর রশিদ জানান, পৃথক অভিযানে জেলার সদর উপজেলার পৌর এলাকার আনন্দবাজার এলাকা থেকে একাধিক মাদক মামলার আসামি ভজন ঋষিকে ও কসবা উপজেলার উত্তর চকবস্তা এলাকা থেকে আসামি নাজমুল হাসান রুমনকে গ্রেফতার করা হয়।
আসামিদেরকে দুপুরে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানানো হয়।