রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভ্যাকসিন আবিষ্কার হলেও সব দেশে পাবে না

ভ্যাকসিন আবিষ্কার হলেও সব দেশে পাবে না

অনলাইন ডেস্ক :: করোনার ভ্যাকসিন উদ্ভাবন করতে দ্রুত কাজ করছেন বিজ্ঞানী ও গবেষকরা। সারা বিশ্বে একশটিরও বেশি ভ্যাকসিন নিয়ে কাজ চলছে। বেশ কয়েকটি ভ্যাকসিন মানব শরীরে ট্রায়ল করা হয়েছে।

কয়েকটি আবার পরীক্ষার জন্য অপেক্ষায় রয়েছে। আবার কয়েকটি প্রাণীর শরীরে খুব ভালো কাজ করছে। তৈরি করছে করোনাপ্রতিরোধী এন্টিবডি।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, আসছে সেপ্টেম্বরের করোনার ভ্যাকসিন নিয়ে আসবেন তারা। তবে ভ্যাকসিন রাখার কাচের ভায়াল নিয়ে এবার দেখা দিয়েছে নতুন শঙ্কা।

বিশেষজ্ঞরা বলছেন, কোনো ভ্যাকসিন হয়তো সেপ্টেম্বরের দিকে অনুমোদন পাবে। কিন্তু বিশ্বব্যাপী টিকাদান করার জন্য পর্যাপ্ত পরিমাণে কাচের ভায়াল বা ছোট বোতল সরবরাহে ভয়াবহ সমস্যা সৃষ্টি হতে পারে। ভ্যাকসিন উৎপাদকরা এনিয়ে সমস্যায় পড়তে পারেন।

তাদের ধারণা, যদি এরকমটা ঘটতে থাকে তাহলে ভ্যাকসিন থাকার পরও সারা বিশ্বে করোনা সংক্রমণ বাড়তেই থাকবে। তবে তখন এটি বিজ্ঞানের কারণে হবে না। উৎপাদন সরবরাহের চেইনে ব্যাঘাতের কারণে হবে।

ভ্যাকসিন রাখার ভায়লগুলো বিশেষ ধরনের কাচ দিয়ে তৈরি। থার্মো ফিশার সায়েন্টিফিক ও স্কটজাতীয় সরবরাহকারীরা তাদের কাচের জিনিসপত্র ট্রেডমার্ক করে। দুই মিলি থেকে একশ মিলি তরল দিয়ে ভর্তি করা হয়। এর জন্য তারা তৈরি করেন ৪৫ মিমি লম্বা ও সাড়ে ১১ মিমি চওড়া বোতল।

ভ্যাকসিনের বোতলজাত প্রক্রিয়াটি মূলত ‘ফিল-অ্যান্ড ফিনিস’ নামে পরিচিত। ভ্যাকসিন তৈরির পর বাজারে যাওয়ার মূল কারণই এটি। এক ধরনের কঠিন প্রক্রিয়া হলো বোতলজাতকরণ। ভ্যাকসিন মেশিনের মাধ্যমে লক্ষ লক্ষ ভায়াল এবং সিরিঞ্জের মধ্যে সিফনে তরল করে ঢুকানো হয়।

এদিকে, সারা বিশ্বের মানুষের কাছে করোনার ভ্যাকসিন পৌঁছে দিতে হলে তৈরি করতে হবে আট বিলিয়ন ডোজ ভ্যাকসিন। এটি খুব সহজ কাজ হবে না। বিশেষত যখন প্রত্যেকের জন্য পর্যাপ্ত পরিমাণে কাচের ভায়াল বা শিশি নেই। তাই বিশেষজ্ঞদের ধারণা ভ্যাকসিন পেতে একটু সময় লাগতে পারে।

সানোফির গবেষণাবিষয়ক প্রাক্তন সহ-সভাপতি এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের বর্তমান ফেলো প্রফেসর জেফ্রি আলমন্ড বলেছেন, করোনার ভ্যাকসিন সবার হাতে পৌঁছে দিতে এখনই সেই শিশিগুলোর উত্পাদন বাড়ানোর দরকার। আমি আবাক হবো যদি এই জিনিসগুলো উত্পাদনকারীরা এরই মধ্যে পুরো বিষয়টি প্রকাশ না করে।

মার্কিন যুক্তরাষ্ট্রের বায়োমেডিক্যাল অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (বিএআরডিএ) এর প্রধান হিসেবে কর্মরত ছিলেন ড. রিক ব্রাইট। সম্প্রতি তাকে পদচ্যুত করা হয়েছে। তিনি বলেছিলেন, দেশটির স্বাস্থ্য ও মানবসেবা অধিদপ্তরে কাচের ভায়ালের ব্যাপক সঙ্কট রয়েছে। ভ্যাকসিনের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত শিশি উত্পাদন করতে দুই বছর সময় লাগতে পারে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের রেগিয়াস প্রফেসর স্যার জন বেল বলেন, বিশ্বে এখন মাত্র দুইশ মিলিয়ন কাচের ভায়াল রয়েছে। আর সারা বিশ্বের সব মানুষকে টিকা দিতে দরকার পড়বে আট বিলিয়ন কাচের ভায়াল। এর ঘাটতির কারণে বিশ্বব্যাপী ভ্যাকসিন পৌঁছে দিতে সমস্যা হতে পারে। সূত্র: বিজনেস ইনসাইডার ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯