রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
মামুন আহমেদ :: বানারীপাড়ায় মিশর প্রবাসী আউয়াল সরদার(৩২)’র জানাজা সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকাল ৮টায় উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের দিদিহার গ্রামের নিজ বাড়িতে তার জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
আউয়াল সরদারের লাশ বৃহস্পতিবার রাত ১০টায় মিশর থেকে একটি বিশেষ বিমানে ঢাকায় হযরত শাহ্জালাল অান্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।
শুক্রবার(৮ এপ্রিল) সকাল সাড়ে সাতটায় আউয়াল সরদারের লাশ নিজ বাড়িতে পৌঁছার পর তার স্বজন ও প্রতিবেশিরা কান্নায় ভেঙে পড়েন। উল্লেখ্য, আউয়াল সরদার উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ৮নং ওয়ার্ড(দিদিহার) আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক সরদার ওরফে আলম সরদারের কনিষ্ঠ পুত্র।
সে প্রায় ৮ বছর পূর্বে গার্মেন্টস কর্মী হিসেবে মিশরে গমন করেন। এরপর কয়েক মাসের জন্য ছুটিতে দেশে এসে ২০১৯ সালের শেষের দিকে আবার মিশরে ফিরে যান এবং গত ২৬ এপ্রিল সেখানে ব্রেন স্ট্রোক করে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।