শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের কারিশমায় ধর্ষক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের কারিশমায় ধর্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ধর্ষণ মামলার এক পলাতক আসামি সেলিম রেজা (২৬) কে এক কারিশমার মধ্যে দিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে নেজামপুর ইউনিয়নের এক মসজিদে নামাজ শেষে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সেলিম রেজা নাচোল উপজেলার নেজামপুর ইউপির নেজামপুর কাঁঠালিয়াপাড়ার মৃত দবির উদ্দিনের ছেলে। আজ শুক্রবার (৮ মে) সকালে পুলিশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮মাস আগে সেলিম রেজার সাথে একই উপজেলার এক মেয়ের পরিচয় হয়। এরই সুবাদে ওই মেয়েকে ঢাকার আশুলিয়ার কাশিমপুর এলাকার এক কোম্পানিতে চাকরি পাইয়ে দেয়ার কথা বলে নিজ বাড়িতে নিয়ে যায় এবং মেয়েটিকে ধর্ষণ করে।

এ ঘটনায় নাচোল থানায় সেলিমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করার পর ধর্ষক সেলিম গা ঢাকা দিলে পুলিশ তাকে ধরতে অভিযান চালায়। এরই এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নাচোল থানার এসআই সোহেল রানা মুসল্লির সেজে কারিশমা দেখিয়ে নেজামপুরে একটি মসজিদে নামাজ শেষে সেলিম রেজাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, ভুক্তভোগী মেয়ের অভিযোগের ভিত্তিতে সেলিমকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯