শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মুন্সিগঞ্জে করোনার রােগী ২শ ছাড়ালো

মুন্সিগঞ্জে করোনার রােগী ২শ ছাড়ালো

নিউজ ডেস্ক :: মুন্সিগঞ্জের সদর, শ্রীনগর ও লৌহজং উপজেলায় মৃত স্বাস্থ্য কর্মকর্তাসহ নতুন করে আরও ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়াল ২০৪ জনে।
বুধবার (৬ মে) দুপুর ১ টার দিকে নতুন আক্রান্তের তথ্য নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ।

সিভিল সার্জন জানান, গত ৪ মে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম) এ ৭২ জনের নমুনা পাঠানো হয়। সেখানে ৭ জনের করোনা পজিটিভ হওয়ার কথা জানানো হয়।

নতুন আক্রান্তদের মধ্যে, সদর উপজেলা ৪ জন, লৌহজং ১ জন ও শ্রীনগর উপজেলা ২ জন রয়েছে। এর মধ্যে সদরে রয়েছে মঙ্গলবার মারা যাওয়া বাগেশ্বর কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আশরাফ-উল-ইসলাম (৩৬)।

এছাড়াও মাঠপাড়া এলাকার পুরুষ (৬৪), মানিকপুর এলাকার এক নারী (২৩) ও নয়াপাড়া এলাকার আরেক নারী (৫৫)।

শ্রীনগর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের এক শিশু (২) ও বেঁজগাওয় এলাকায় এক পুরুষ (৩২)। এছাড়া লৌহজং উপজেলায় এক পুরুষ (৩১) শনাক্ত হয়েছে। লৌহজংয়ে শনাক্ত ব্যক্তির ঠিকানায় রাজশাহী লেখা আছে। সে লৌহজং থেকে নমুনা দেওয়ায় তার রিপোর্ট এখানে এসেছে। ধারণা করা হচ্ছে ঐ ব্যক্তি এখানে কাজ করেন।

সিভিল সার্জন আবুল কালাম আজাদ বলেন, নমুনার ফল আসতে দেরি হচ্ছে। নতুন রোগীরা লক্ষণ ছাড়াই আক্রান্ত হচ্ছেন। এছাড়াও করোনার উপসর্গ লুকিয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া হচ্ছে। যার ফলে মুন্সিগঞ্জের অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। নতুন আক্রান্ত ব্যক্তিরা পুরনোদের সংস্পর্শে এসে আক্রান্ত হচ্ছেন। দিনে দিনে করোনা আরও নতুন নতুন উপসর্গ দেখা যাচ্ছে। কারো মধ্যে সামান্য পরিমাণে উপসর্গ দেখা দিলে অথবা সন্দেহ হলে চিকিৎসকের পরামর্শসহ করোনা পরীক্ষা করতে হবে। নমুনা দেওয়া পাশাপাশি আইসোলেশনে থাকতে হবে। রোগীর স্বজনদেরও সচেতন হতে হবে।

তিনি মনে করেন, পরীক্ষা বেশি করা গেলে এবং নিয়মিত ফল পেলে রোগীদের সম্বন্ধে বেশি ধারণা লাভ করা যাবে। সে ক্ষেত্রে মানুষ সাবধানতা বজায় রাখতে পারবে। এজন্য মুন্সিগঞ্জে সরকারি অথবা বেসরকারিভাবে নমুনা পরীক্ষার ব্যবস্থা করতে পারলে ভালো হয়।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে সর্বমোট ২০৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ ৮২ জনসহ জেলার মোট ১২০৫ জনের নমুনা এ পাঠানো হয়। ইতোমধ্যে ৯৪০ জনের নমুনার ফল পাওয়া গেছে।

এ পর্যন্ত সদর উপজেলায় ৮৭ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ১২, সিরাজদিখান উপজেলায় ৪৪, শ্রীনগর উপজেলায় ২৫ জন, লৌহজং উপজেলায় ১৭ জন এবং গজারিয়া উপজেলায় ১৯জন করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে। এর মধ্যে সদরে পাঁচজন, টঙ্গি বাড়ীতে দুইজন ও শ্রীনগর উপজেলায় একজন করোনা সনাক্ত হওয়ার আগেই মারা যায়। তবে লৌহজং উপজেলায় দুজন করোনা নিয়ে দুজন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এখন পর্যন্ত সিরাজদিখান উপজেলায় একই পরিবারের দু’জন, শ্রীনগর উপজেলায় একজন ও সদর উপজেলায় একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯