মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
মির্জাগঞ্জে নারী শিক্ষক করোনা আক্রান্ত

মির্জাগঞ্জে নারী শিক্ষক করোনা আক্রান্ত

নিউজ ডেস্ক :: পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রথম এক স্কুল শিক্ষক করোনাভাইরা‌সে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) রাতে পটুয়াখালী সিভিল সার্জনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিলরুবা ইয়াসমিন লিজা।

তিনি জানান, গত সোমবার সকালে ওই নারী ও তার স্বামী এসে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান। তাদের সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট কোন উপসর্গই ছিলোনা। পরে তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়।

মঙ্গলবার সকালে ওই নারীর শরীরে করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। কিন্তু তার স্বামীর রিপোর্ট নেগেটিভ। ওই নারীকে বাসায় সম্পূর্ণ আলাদা থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামীকাল ওই এলাকায় যেয়ে তার সংস্পর্শে থাকা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. সরোয়ার হোসেন বলেন, এ ব্যাপা‌রে খবর পেয়েছি। নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯