সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মার্কিন যুক্তরাষ্ট্রে গবেষকের গুলিবিদ্ধ লাশ

মার্কিন যুক্তরাষ্ট্রে গবেষকের গুলিবিদ্ধ লাশ

অনলাইন ডেস্ক :: মার্কিন যুক্তরাষ্ট্রে ৩৭ বছর বয়সী বিং লিউ নামের এক করোনা গবেষকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পিটার্সবার্গ ইউনিভার্সিটির গবেষক ছিলেন তিনি।

করোনাভাইরাসের প্রকৃতি এবং সংক্রমণের ব্যাপারে অনেক তথ্য উদঘাটন করেছিলেন বলে দাবি করেছিলেন এই গবেষক।

রোজ টাউনশিপে নিজের বাড়িতেই মৃত অবস্থায় পাওয়া যায় বিংকে। তাঁর শরীরে গুলির চিহ্ন রয়েছে। বিংয়ের গাড়ির মধ্যে আরেকজনের মৃতদেহ পাওয়া গেছে। সেই ব্যক্তির বয়স ৪৬ বছর। তাঁর নাম গাউ গু।

অনেকে মনে করছেন বিংকে গুলি করে মেরে ফেলার পর গাউ আত্মহত্যা করে নেয়। পুলিশ অবশ্য জানিয়েছে, বিংকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তবে এখনই এই ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে চায়নি পুলিশ।

করোনা রহস্য উদঘাটনের পরই খুনের আশংকা করছিলেন

পিটার্সবার্গ ইউনিভার্সিটির মেডিসিন বিভাগে শিক্ষকতা করতেন বিং। করোনাভাইরাসের প্রকৃতি ও সংক্রমণের ধরণ নিয়ে গবেষণা করছিলেন তিনি। করোনাভাইরাসের আচরণ সম্পর্কে অনেক তথ্য উদঘাটন করছিলেন তিনি। তবে গবেষণার কাজ শেষ করতে পারেননি।

পিটার্সবার্গ ইউনিভার্সিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিংয়ের অসমাপ্ত কাজ শেষ করার জন্য যাবতীয় চেষ্টা করা হবে। বিং যে বিভাগে কাজ করতেন সেখানে গবেষণার কাজ শুরু করার তোড়জোর চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯