মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন দৈনিক সময়ের আলোর পত্রিকা আরেক সাংবাদিক মাহমুদুল হাকিম অপু (ইন্না লিল্লাহি…রাজিউন)। তিনি পত্রিকাটিতে সিনিয়র সাব-এডিটর হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (০৫ মে) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) সাংগঠনিক সম্পাদক ও সময়ের আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিবুর রহমান।
তিনি বলেন, মাহমুদুল হাকিম অপু করোনার উপসর্গ জ্বর-সর্দি-কাশি নিয়ে বাসায় ছিলেন। ভোরে তার স্ত্রী সেহরি খাওয়ার জন্য তাকে ডাকতে গেলে দেখতে পান তার স্বামীর কোনো সাড়াশব্দ নেই।
হাবিবুর রহমান বলেন, আমাদের পত্রিকার খোকন ভাই মারা যাওয়ার পর অন্ততপক্ষে পাঁচজনের করোনা পজিটিভ এসেছে।
এছাড়াও অনেকে করোনা উপসর্গ নিয়ে বাসায় অবস্থান করছেন। ২৮ এপ্রিল পর্যন্ত নিয়মিত অফিস চলায় সেন্ট্রাল ডেস্কের অপু ভাইও নিয়মিত অফিস করতেন।
নিহত মাহমুদুল হাকিম অপু দৈনিক সময়ের আলো এর আগে দৈনিক সকালের খবর এবং দৈনিক সংবাদসহ বিভিন্ন স্বনামধন্য গণমাধ্যমে কাজ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র ছিলেন।
এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ‘সময়ের আলো’র প্রধান প্রতিবেদ কহুমায়ুন কবীর খোকন।