রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মৃত ফুটবল খেলোয়ারকে ৪ বছর পরে জীবিত পাওয়া গেল!

মৃত ফুটবল খেলোয়ারকে ৪ বছর পরে জীবিত পাওয়া গেল!

অনলাইন ডেস্ক :: চার বছরের বেশি সময় মৃত ঘোষণার পর জীবিত পাওয়া গেল কঙ্গো ফুটবলার হিয়ানিক কাম্বাকে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানায় এক সময়ে জার্মানির শীর্ষস্থানীয় ক্লাব শালকের হয়ে খেলা এই ফুটবলারকে জার্মানির রুহরে দেখা যায়। এর আগে ২০১৬ সালের ৯ জানুয়ারি নিজ দেশ কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় কাম্বার নিহত হওয়ার ঘটনা প্রকাশ পেয়েছিল।

জার্মান সংবাদমাধ্যম বিল্ড জানায়, ৩৩ বছর বয়সী কাম্বা এখনও জীবিত। তিনি রুহরে একটি এনার্জি সাপ্লায়ার কোম্পানিতে কেমিক্যাল টেকনিশিয়ানের কাজ করনে।

জানা যায়, ২০১৮ সালে কাম্বা কঙ্গোর কিনশাহাসায় জার্মানি অ্যাম্বাসিতে এসে তার মৃত্যুর ভুয়া খবর জানায়। তিনি কর্তৃপক্ষকে জানান, কঙ্গোতে এক ট্রিপে তিনি বন্ধুদের থেকে আলাদা হয়ে যান। কোনো ডকুমেন্ট, অর্থ ও টেলিফোন তার কাছে ছিল না।

এ ব্যাপারে জার্মান সংবাদমাধ্যমে কৌঁসুলি অ্যানেত্তে মিল্ক বলেন, ‘কাম্বা দাবি করেছিলেন ২০১৬ সালে তিনি কঙ্গোতে বন্ধুদের হারিয়ে ফেলেন। যেখানে কাগজপত্র, অর্থ ও সেলফোন নিতে পারেননি।’

অথচ ২০১৬ সালেই কাম্বাকে মৃত ঘোষণা করা হয়। আর সেই সময় তার সাবেক স্ত্রী জীবন বীমা কোম্পানিকে ভুয়া তথ্য দিয়ে ৬ অঙ্কের অর্থ তুলে নেন। এখন তার সাবেক স্ত্রীর বিপক্ষেই তদন্ত শুরু হয়েছে। আর মিল্ক জানিয়েছেন এই মামলার সাক্ষী হিসেবে খোদ কাম্বাকেই বিবেচনা করা হচ্ছে।

এদিকে কাম্বার সাবেক স্ত্রী অবশ্য এই ঘটনাটি অস্বীকার করছেন। তিনি জানান, কাম্বার মৃত্যুর সংবাদ নিশ্চিত হয়েই তিনি বীমা কোম্পানির কাছে যান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯