রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিজেপির নেতাকে নুসরাতের কড়া জবাব করোনা ইস্যুতে

বিজেপির নেতাকে নুসরাতের কড়া জবাব করোনা ইস্যুতে

নিউজ ডেস্ক :: কিছুদিন আগেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ সংক্রান্ত ইস্যু নিয়ে দু’জনের মধ্যে তর্কাতর্কি তুঙ্গে উঠেছিল। সেই রেশ না ফুরাতেই এবার ‘শান্তি মিছিল’ নিয়ে নেটদুনিয়ায় আক্রমণ ও পালটা আক্রমণ শুরু হল তাদের মধ্যে।

তারা হলেন বিজেপির মুখপাত্র ও আইটি সেলের প্রধান অমিত মালব্যে ও কলকাতার সাংসদ নায়িকা নুসরাত জাহান।

টুইটারে তৃণমূলের শান্তি মিছিলের একটি ছবি পোস্ট করেছেন অমিত। সেখানে তিনি তৃণমূল কংগ্রেসকে খোঁচা দিয়ে লিখেছেন, ‘শতাধিক মানুষকে নিয়ে ‘শান্তি’ মিছিল করছেন তৃণমূলের স্থানীয় নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে ‘শান্তি’র জন্য ব্যাকুল, তা আরও একবার প্রমাণ হয়ে গেল।’

ঠিক তার পরই বসিরহাটের সাংসদ নুসরাত জাহান কড়া জবাব দেন অমিতকে। তিনিও একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে গুজরাট ও হরিয়ানার দু’টি জায়গার ভিডিও দেখা যায়। দুই জায়গাতেই বহু লোকের জমায়েত দেখা গেছে।

এই দুই রাজ্যই বিজেপি শাসিত। সরাসরি অমিত মালব্যের বিরুদ্ধে তোপ না দাগলেও নুসরাত ইশারায় বুঝিয়ে দিয়েছেন, এই দুই রাজ্যেও নিয়ম না মেনে জমায়েত করা হয়েছে। তাহলে পশ্চিমবঙ্গকে নিশানা করা তার সাজে না। তবে এর পরিপ্রেক্ষিতে এখনও মুখ খুলেননি অমিত মালব্য।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯