রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাংলাদেশি যুবক! লেবাননে আত্মহত্যা

বাংলাদেশি যুবক! লেবাননে আত্মহত্যা

অনলাইন ডেস্ক :: লেবাননের জুনিতে রাসেল মিয়া নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (৫ মে) সকালে একটি বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ড থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।রাসেলের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। রাসেল মিয়ার বাড়ি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার গোমরাগুল গ্রামে। তার বাবার নাম করিম আলি।

জানা গেছে, গত ২ মাস আগে লেবানন যান রাসেল মিয়া। থাকতেন জুনি জেলার জেসর মালাব সংলগ্ন একটি বিল্ডিংয়ে। গত ২ মে থেকে নিখোঁজ ছিলেন তিনি।

তার ভাই দুলাল মিয়া পর্তুগাল থেকে জানান, রাসেল লেবাননে আসার পরেই আবার দেশে ফেরার জন্য অস্থির হয়ে পড়েন। রাসেল তার ভাইকে জানিয়েছিলেন, যদি তাকে বাংলাদেশে ফেরত পাঠানো না হয় তাহলে তিনি আত্মহত্যা করবেন।

মঙ্গলবার সকালে জুনির মালাব জেসর সংলগ্ন যে বিল্ডিংয়ে তিনি থাকতেন সে বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ড থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। এ ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯