রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাংলাদেশির প্রথম করোনা মৃত্যু মালদ্বীপে

বাংলাদেশির প্রথম করোনা মৃত্যু মালদ্বীপে

অনলাইন ডেস্ক :: মালদ্বীপে প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালের দিকে করোনায় আক্রান্ত এই বাংলাদেশি রাজধানী মালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

মালদ্বীপের ইংরেজি দৈনিক সান বলছে, করোনায় আক্রান্ত এক বাংলাদেশির শারীরিক অবস্থার অবনতি ঘটায় মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার তাকে এই হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালের দিকে মারা যান তিনি।

এর আগে দেশটির স্বাস্থ্য সুরক্ষা সংস্থার এক বিবৃতিতে বাংলাদেশি ওই প্রবাসীর অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়।

গত ২৯ এপ্রিল মালদ্বীপে প্রথমবারের মতো দেশটির এক নাগরিকের প্রাণহানি ঘটে করোনায়। দেশটিতে এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৫৭ জন; যাদের অধিকাংশই প্রবাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯