বুধবার, ২৯ Jul ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার সাথে ডিনারে যেতে চান মুরালি

অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার সাথে ডিনারে যেতে চান মুরালি

নিউজ ডেস্ক :: ভেতরে ভেতরে যে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার এলিস পেরিকে এতটা পছন্দ করেন ভারতের টেস্ট ব্যাটসম্যান মুরালি বিজয়, তা ক’জনই বা জানতো।

করোনা লকডাউনের কারণে এক ইনস্টাগ্রাম লাইভে এসে নিজের পছন্দের কথাটাই অন্যভাবে জানিয়ে দিলেন ভারতীয় ব্যাটসম্যান।

মুরালি বিজয়ের কাছে প্রশ্ন ছুঁড়ে দেয়া হয়, যদি দু’জন পছন্দের মানুষকে ডিনারে নিয়ে যেতে বলা হয়, তাহলে কাদেরকে নিয়ে যাবেন? প্রশ্নের উত্তরে আইপিএলে তার ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসকে সম্প্রতি মুরলি বিজয় জানিয়েছিলেন, শিখর ধাওয়ানের পাশাপাশি অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের অলরাউন্ডার এলিস পেরিকে ডিনারে নিয়ে যেতে চান তিনি।

আপাতত অফ ফর্মের কারণে দলের বাইরে থাকা বিজয়ের এমন ইচ্ছের কথা শুনে ভ্রু কুঁচকেছিলেন অনেকেই। অনেক জ্বল্পনা-কল্পনার ডালপালাও গজাতে শুরু করে।

মুরালি বিজয়ের এই ইচ্ছের কথা পৌঁছে গেছে অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার এলিস পেরির কাছে। পুরো ব্যাপারটা শুনে খুব অভিভূত অস্ট্রেলিয়া নারী দলের এই অলরাউন্ডার। ক্রিকেট সঞ্চালক এবং উপস্থাপক রিধিমা পাঠকের সঙ্গে একটি ক্রিকেটীয় আড্ডায় আইসিসির বর্ষসেরা নারী ক্রিকেটার বিজয়ের ইচ্ছের কথা শুনে কিছুটা রসিকতাও করলেন। জানালেন ডিনারে যেতে রাজি। তবে জানিয়ে দিলেন, ‘আশা করব ডিনারের বিল সেই মেটাবে। আমি জানি এ ব্যাপারে সে (বিজয়) ভিষণই দয়ালু। আমি তার ইচ্ছের কথা শুনে অভিভূত।’

এলিস পেরির সঙ্গে ডিনারে যাওয়ার কারণ হিসেবে মুরলি বিজয় সম্প্রতি জানিয়েছিলেন, ‘সে ভিষণ সুন্দরি।’ যদিও মুরলি বিজয়ের এমন ইচ্ছের কথা শুনে ভারতীয় দলের ওপেনারকে নিয়ে ইন্টারনেটে শুরু হয় বিদ্রুপ।

উল্লেখ্য, ২০১৫ রাগবি তারকা ম্যাট টোমুয়ার সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন পেরি। এরপরও বিজয়ের এমন ইচ্ছে শুনে নাক সিঁটকেছিলেন অনুরাগীরা। যদিও রোববার গোটা ব্যাপারটিকে মজার ছলেই সামলেছেন দেশের জার্সি গায়ে একদা ফুটবল বিশ্বকাপেও অংশ নেওয়া পেরি।

একইসঙ্গে ইনস্টাগ্রাম লাইভ সেশনে অসি অলরাউন্ডার করোনা পরবর্তী সময় ক্রিকেট নিয়ে নানা কথা শেয়ার করেন উপস্থাপকের সঙ্গে। তিনি জানান, করোনা পরবর্তী সময়ে অস্ট্রেলিয়া নারী দলই সম্ভবত প্রথম বাইশ গজে ফিরবে।

এ প্রসঙ্গে তিনি জানান, অস্ট্রেলিয়া নারী দলের নিউজিল্যান্ড সফর কিংবা নারীদের বিগ ব্যাশ দিয়েই আসন্ন গ্রীষ্মে ক্রিকেট ফিরবে অস্ট্রেলিয়ায়। একইসঙ্গে করোনার কারণে দারুণভাবে ক্ষতিগ্রস্থ বিভিন্ন দেশের ক্রিকেট গভর্নিং বডিগুলিকে অন্য উপায়ে আয়ের উৎস খোঁজার পরামর্শ দেন পেরি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯