শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সদর উপজেলা ছাত্রলীগ থেকে বহিষ্কৃত আশিকুর রহমান সুজনের বিরুদ্ধে একটি ট্রাক ছিনতাইয়ের অভিযোগ ঘটনার প্রেক্ষাপটে এখন প্রকাশ পেয়েছে। কোতয়ালী মডেল থানা পুলিশ এই ঘটনায় সুজনসহ তার এক সহযোগিকে খুঁজছে। ইতোমধ্যে একটি মামলাও দায়ের হয়েছে। মামলার অপর দুই আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের বর্ণনায় উঠে আসে ছাত্রলীগ নেতা ক্ষমতা ব্যবহার করে কিভাবে একটি মাছভর্তি ট্রাক ছিনতাই করে নিয়ে যায়। সেই ট্রাকটির হদিসও পাওয়া যাচ্ছে না। কোতয়ালী মডেল থানার এসআই ফিরোজ আলম মামুন বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, ইতপূর্বে চরকাউয়া পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে হামলার ঘটনায় বন্দর থানায় সুজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়।
গত ২৬ এপ্রিল দায়েরকৃত ওই মামলার একক আসামী সুজন। এই নিয়ে মোট সুজনের বিরুদ্ধে দুইটি মামলার অস্থিত পাওয়া গেলো। সেই সাথে বেড়িয়ে আসছে তার অপকর্মের নানান কাহিনী।
জেলা প্রশাসককে কটুক্তি করে আহম্মক বলে একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় প্রকাশ করার পরই আশিকুর রহমান সুজনকে ইতোমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
কোতয়ালী পুলিশের ওই কর্মকর্তা জানান, গত ২২ এপ্রিল রাতে ঝালকাঠির নলছিটি উপজেলার তুলাতলা নামকস্থানে জগলুল কাদের নয়ন নামক এক ব্যবসায়ী তার দুই সঙ্গিসহ একটি প্রাইভেটকার যোগে বাঘেরহাট যাচ্ছিলেন। পেশায় এই মৎস্য ব্যবসায়ীর বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিবাড়ি। তার গাড়ির পিছনে পটুয়াখালীর কুয়াকাটা থেকে নিজের ক্রয়কৃত চিংড়ি মাছের পোনাভর্তি একটি ট্রাক ছিল। আকস্মিক সুজন ও তার সঙ্গি মামুনসহ বেশ কয়েকজন তরুণ তাদের গাড়ি দুইটি গতিরোধ করে। এক পর্যায় প্রাইভেটকার থেকে জগলুল কাদের নয়নসহ অপরাপরদের নামিয়ে বেধম প্রহার করে। পরে তাদেরকে দপদপিয়া ব্রিজের ঢালে নিয়ে এসে তাদের কাছে থাকা বেশ কিছু অর্থ ছিনিয়ে নেয় এবং পেটাতে থাকে। খবর পেয়ে টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছালে সুজন ট্রাকসহ চালক হাসান শেখ ও হেলপার সাহেব এই দুইজনকে নিয়ে অজ্ঞাত স্থানে সটকে পরে। পুলিশ ঘটনাস্থল থেকে জগলুল কাদের নয়ন, তার সহযোগি কাকন সিকদার ও একরামকে নিরাপদে হেফাজতে নিয়ে আসে। সাথে তাদের বহনকৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়। এবং তারা স্বীকার করেন তাদের আমদানিকৃত মাছ চিংড়ির রেণু অবৈধভাবে আমদানি করে বাঘেরহাট নিচ্ছিলেন। কিন্তু তাদের মাছের ট্রাকসহ চালক ও হেলপারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরদিন ভোরে শহরের আমতলা মোড়ে ট্রাক চালক হাসান শেখ ও হেলপার সাহেবকে কোন এক ফাঁকে সুজন মোটরসাইকেল যোগে নামিয়ে দিয়ে যান। ট্রাক নিয়ে লুকিয়ে রাখে অজ্ঞাত। অবৈধ মৎস্য বহন করায় পুলিশ মৎস্য আইনের ধারায় এসআই মিজানুর রহমনা বাদি হয়ে মামলা দিয়ে ব্যবসায়ী জগলুল কাদের নয়নসহ অপর চারজনকে আদালতে উপস্থাপন করেন। ট্রাক চালক ও হেলপার আদালতের বিচারকের কাছে তাদের ট্রাকসহ মালামাল এবং মালিক পক্ষের কাছ থেকে অর্থ জোড়পূর্বক আদায় করে নেয়া।
এ সময় জগলুল কাদের নয়ন আদালতে অবহিত করেন এই মাছ নিয়মিত পাচার করলে মাসিক মোটা অংকের অর্থ দাবি করে। বেশ কয়েদিন দেয়ার পর মাঝে মাছ না থাকায় পাচারকায্য বন্ধ থাকার সময়কালে শর্ত স্বরূপ অর্থ দিতে বিলম্ব হওয়ায় ছাত্রলীগ নেতা সুজন আক্রোশমূলক এই হামলা এবং ট্রাক ছিনতায়ের আশ্রয় নেয়। এ সময় মাছ ট্রাক ছেড়ে দেয়া শর্তে মোটা অংকের টাকা দাবি করলে তাৎক্ষণিক তা পরিশোধে অপরাগতা প্রকাশে ঘটনার প্রাক্কালে তাদের বেধম প্রহার করে। পরে আদালত বিষয়টি নথিভূক্ত করে।
সেই মামলাটি পরে তদন্তের দায়িত্বভার পান কোতয়ালী মডেল থানার এসআই ফিরোজ আল মামুন।
তিনি জানান, তদন্তে আসামীদের স্বীকারোক্তিমূরক জবানবন্দির মিল পাওয়া গেছে। কিন্তু মাছভর্তি সেই ট্রাকটির হদিস এখনও পাওয়া যায়নি। তবে উদ্ধারে সন্ধান চলছে।
এই পুলিশ কর্মকর্তা অঅনুসন্ধান ২৪কে জানান, একই ঘটনায় পৃথক দুই মামলায় আসামী হতে পারে ছাত্রলীগ নেতা সুজনসহ তার সহচর মামুন। ইতোমধ্যে দায়েরকৃত মৎস্য আইনের মামলায় দুই আসামী স্বীকারোক্তি দেয়ার প্রেক্ষাপটে আপনে আপনি সুজনসহ মামুন এ মামলায় আসামীর তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে। ট্রাক ছিনতাইয়ের ঘটনায় পৃথক একটি মামলা দায়ের হতে যাচ্ছে।
পুলিশও একাধিক সূত্র বলছে, চিংড়ি রেণু পাচার বন্ধে সিটি মেয়র ও নগর আ’লীগের সাধারণ সম্পাদক কঠোর অবস্থান নিয়ে তার রাজনৈতিক সহচর ব্যবসায়ী নিরব হোসেন টুটুলকে পদক্ষেপ নিতে দায়িত্ব দেন। তারই নির্দেশনায় সদর উপজেলা ছাত্রলীগ নেতা আশিকুর রহমান সুজনকে অবৈধ চিংড়ি রেণু বহনকারী ট্রাক আটকে দিতে রাতে পাহাড়ার নিয়োজিত করে। কিন্তু সুজন দুই একটি ঘটনায় অবৈধ চিংড়ির চালান আটকে দিয়ে এই দুই নেতার আস্তা অর্জন করার পাশাপাশি রেণু পাচারকারীদের কাছে নিজেকে আতঙ্ক স্বরূপ উপস্থাপন করেন। ফলশ্রুতিতে পাচারকারী চক্রের বেশ কয়েকটি গ্রুপ সুজনের চরকাউয়া এলাকায় নিজস্ব কার্যালয় গিয়ে তাকে ম্যানেজ করে। মাসিক শর্তে দেয়া মোটা অংকের টাকা। যা সিটি মেয়র সাদিক আবদুল্লাহ ও নিরব হোসেন টুটুল অবহিত ছিলেন না।
পুলিশ কর্মকর্তা এসআই ফিরোজ আল মামুন জানান, সুজনকে যেখানেই পাওয়া হবে আটক করা হবে। অভিন্ন ভাষায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনও জানান, বিতর্কিত এই ছাত্রলীগ নেতাকে খোঁজা হচ্ছে, কিন্তু সে এলাকা ছেড়ে লাপাত্তা।