শনিবার, ২৫ Jul ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বরিশাল ৬ষ্ঠ শ্রেণীর নন্দির মাটির ব্যাংকের জমানো টাকা ত্রাণ তহবিলে দান

বরিশাল ৬ষ্ঠ শ্রেণীর নন্দির মাটির ব্যাংকের জমানো টাকা ত্রাণ তহবিলে দান

নিজস্ব প্রতিবেদক :: করোনায় কর্মহীন অসহায় মানুষের কল্যাণে নিজের টিফিনের টাকা বাঁচিয়ে মাটির ব্যাংকে জমানো অর্থ দান করলেন বরিশাল জিলা স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নবনীল নন্দি।

রবিবার বেলা সাড়ে ১২টায় মা শিউলী দাসকে নিয়ে বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের হাতে মাটির ব্যাংকটি তুলে দেন নবনীল। এ সময় সেখানেই মাটির ব্যাংকটি ভাঙ্গা হয়। এতে ১ হাজার ৯শত ৪৭ টাকা পাওয়া যায়।

শিক্ষার্থী নবনীল জানায়, টেলিভিশনে করোনার প্রভাবে দিনমজুর শ্রেণীর মানুষের দুঃখ দুর্দশা দেখে, তাদের জন্য কিছু করার ইচ্ছা জাগে তার। বিষয়টি সে তার মাকে জানায়। তার মা তাকে জেলা প্রশাসকের কাছে নিয়ে যান। এ সময় তিনি তার টিফিনের টাকা বাঁচিয়ে জমানো অর্থ করোনার প্রভাবে অসহায় কর্মহীনদের জন্য জেলা প্রশাসকের হাতে তুলে দেন।

তার মা শিউলি দাস জানান, স্কুলে যাতায়াত ও টিফিন বাবদ নবনীলকে প্রতিদিন ১শ’ টাকা করে দেয়া হতো। সেখান থেকে ৫ মাসে মাটির ব্যাংকে জমানো টাকা জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে দান করে সে।
নবনীলের মা শিউলি দাস বরিশাল সদর উপজেলা রায়পাশা কড়াপুর ইউনিয়নের স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত। তার বাবা আশীষ কুমার নন্দি ঢাকায় একটি প্রাইভেট ফার্মে চাকুরী করেন। নবনীল নন্দি জিলা স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর প্রভাতি শাখার ৩৩ নম্বর রোলধারী শিক্ষার্থী।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান শিক্ষার্থী নবনীলের দেয়া অর্থ গ্রহণ করেন। নবনীলের দান অসহায় মানুষের পাশে দাড়াতে অন্যদের উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯