শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝালকাঠি চাঁদা না দেয়ায় আইনজীবীর জমিতে প্রাচীর ভাঙচুর

ঝালকাঠি চাঁদা না দেয়ায় আইনজীবীর জমিতে প্রাচীর ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক :: মাদক ব্যবসায়ী সড়ক হিসেবে আখ্যায়িত শেখ মুজিব সড়কে মাদক ব্যবসায়ীকে চাঁদা না দেয়ায় আইনজীবীর জমিতে দেয়া সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার রাতের আধারে এ ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেছেন ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির তরুণ সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন।

অ্যাডভোকেট মুবিন জানান, পশ্চিম চাঁদকাঠী শেখ মুজিব সড়কে মো: মামুন মিয়ার নিকট থেকে এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন ১.৮৮ শতাংশ সম্পত্তি ক্রয় করেন। সম্পত্তি বুঝিয়ে দেয়ার সময় থেকে ঝালকাঠির চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী দম্পতি রাজা মিয়া এবং তার স্ত্রী বিলকিস বেগম জমি দখলে নিতে হলে ২লাখ টাকা চাঁদা দাবী করে। বিষয়টি রাজার নিকট আত্মীয় স্বজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে রাজা, বিলকিস এবং তাদের সন্ত্রাসী বাহিনী চাঁদা আদায়ের জন্য মরিয়া হয়ে উঠে। তারই ধারাবাহিকতায় ৭/৩/২০২০ তারিখ দেয়াল নির্মাণ কালিন রাজা বাহিনী চাঁদা আদায়ের জন্য এসে মারমুখী আচরণ করে। এসময় মান সম্মান অক্ষুণ্ণ রাখাতে রাজা বাহিনীকে ২৯ হাজার টাকা প্রদান করা হয়।

কিন্তু রাজা বাহিনী ২ লক্ষ টাকার দাবিতে অনড় থাকে এবং বিভিন্ন মাধ্যমে হুমকি ধামকি দেয়। শনিবার (২/৫/২০২০ ইং) রাত অনুমান ১১ ঘটিকার সময় রাজা ও বিলকিস অজ্ঞাত সন্ত্রাসী প্রকৃতির লোক নিয়ে ২৮ ফিট এবং ২৩ ফিট লম্বা ৫ ফিট উঁচু ২ টি দেয়াল ভেঙ্গে গুড়িয়ে দেয়। এ

সময় অ্যাডভোকেট মুবিনের শশুরের পরিবার তাতে বাধা দিলে সকলকে অস্ত্র দেখিয়ে জিম্মি করে এবং বাসা থেকে বের হওয়ার মেইন গেট বাহির থেকে তালা লাগিয়ে দেয়।

খবর পেয়ে মিজানুর রহমান মুবিন থানা পুলিশকে অবহিত করলে সদর থানার এস আই সরোয়ার হোসেন পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান মুবিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯