বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এবার কৃষক লীগ ধান কেনার সহযোগিতা করবে

এবার কৃষক লীগ ধান কেনার সহযোগিতা করবে

অনলাইন নিউজ :: বোরো ধান ক্রয়ে কৃষকদের সহযোগিতা করা ও ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা পর্যবেক্ষণ করার জন্য জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে কৃষক লীগ। কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি স্বাক্ষরিত ওই চিঠি গত রবিবার সংগঠনের জেলা উপজেলা পর্যায়ে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় খাদ্য মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের যৌথ ব্যবস্থাপনায় সরকার ২০২০ সালে সারা বাংলাদেশে ৮ লাখ মেট্রিক টন বোরো ধান কৃষকের কাছ থেকে ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে এবং ইতোমধ্যে প্রক্রিয়া শুরু করেছেন।

চিঠিতে আরও বলা হয়, জেলা পর্যায়ে ও উপজেলা পর্যায়ে সাত সদস্যবিশিষ্ট কৃষকলীগের অভিজ্ঞ নেতাদের সমন্বয়ে কমিটি গঠন করে ফোন নম্বারসহ তালিকা দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা অথবা দায়িত্বপ্রাপ্ত দফতর সম্পাদক অথবা অনলাইনে পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯