রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৫৩ দিন পর নিখোঁজ সাংবাদিক বেনাপোলে আটক

৫৩ দিন পর নিখোঁজ সাংবাদিক বেনাপোলে আটক

নিউজ ডেস্ক :: অফিস থেকে বের হয়ে নিখোঁজ থাকার ৫৩ দিন পর খোঁজ মিলেছে ঢাকা থেকে নিখোঁজ হওয়া ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মামলায় বেনাপোল থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।

তিনি ভারত থেকে বিনা পাসপোর্টে দেশে আসার সময় বিজিবির হাতে আটক হন বলে জানিয়েছেন বেনাপোল থানার ওসি মো. মামুন খান। ওসি মামুন অনুসন্ধান ২৪কে জানান, একজন ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসার পথে বিজিবির হাতে আটক হন। তার বিরুদ্ধে মামলা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত বিজিবি বলতে পারবে।

এদিকে বেনাপোল থানার ডিউটি অফিসার জেসমিন আক্তার বলেন, ‘শফিকুল ইসলাম কাজল নামে এক ব্যক্তি থানায় আছেন। তিনি সাংবাদিক কি না জানি না। তার বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।’

এ দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা নাজমুল হোসাইন বলেন, ‘শুনেছি মামলা হয়েছে। এজাহার থানায় আছে। আমি এখনও থানায় যাইনি। থানায় যাওয়ার পরে বিস্তারিত জানতে পারব।’ তাকে আজই ছেড়ে দেওয়া হবে কি না জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা বলেন, ‘মামলা যেহেতু হয়েছে। এক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।’

এদিকে কাজলের ছেলে মনোরম পলক সাংবাদিকদের বলেন, ‘রাত ২টা ৪৮ মিনিটের দিকে তাকে ফোন করে তার বাবার অবস্থান জানানো হয়। বাবা এখন বেনাপোল থানায় আছেন। তার সঙ্গে কথা হয়েছে।’

বিজিবির পক্ষ থেকে মামলার এজাহারে উল্লেখ করা হয়, রঘুনাথপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসার পথে শফিকুল ইসলাম কাজল আটক হন। তার কাছে কোনো পাসপোর্ট ছিল না। বিনা পাসপোর্টে অনুপ্রবেশের অভিযোগে পাসপোর্ট আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

উল্লেখ্য, গত ১০ মার্চ বুধবার দুপুর সাড়ে তিনটার দিকে বাসা থেকে বের হন। আনুমানিক রাত ৮টার থেকে তার দুটি মুঠোফোনই বন্ধ পাওয়া যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ঘটনার পরের দিন ১১ মার্চ চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯