মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হাতিয়া স্বাস্থ্যকর্মীসহ করোনায় আক্রান্ত ৫

হাতিয়া স্বাস্থ্যকর্মীসহ করোনায় আক্রান্ত ৫

নিজস্ব প্রতিবেদক :: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ২ স্বাস্থ্য কর্মী ও সদর উপজেলায় ১ যুবক সহ ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় মোট ১৪ জনের করোনা পজিটিভ বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিম উদ্দিন জানান, হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমলেক্সের এক ওয়ার্ড বয় ও আয়ার করোনা পজিটিভ। অন্য যুবক কিছুদিন আগে নারায়নগঞ্জ থেকে হাতিয়া এসেছে।

গত ২৫ এপ্রিল হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার, নার্স, ওয়ার্ডবয়, স্টাফ ও আয়াসহ ২৮ জনের নমুনা সংগ্রহ করে ২৬ এপ্রিল সকাল ৬ টায় বাংলাদেশ ইনষ্টিটিউট অব ট্রফিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) চট্টগ্রামে পাঠানো হয়।

শনিবার রাত ১০ টায় নমুনা পরীক্ষার ফলাফলে স্বাস্থ্য কমপ্লেক্স এর ওয়ার্ডবয় এবং আয়ার করোনা রিপোর্ট পজেটিভ আসে।

তিনি আরও জানান, ওয়ার্ডবয় নাজিম ২৫ এপ্রিল হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেয় এবং ওই দিন তারও নমুনা সংগ্রহ করা হয়।

৩০ এপ্রিল বৃহস্পতিবার জেলার শহীদ ভুলু ষ্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ওয়ার্ডবয় হিসেবে দায়িত্ব পালন করেছে। শনিবার তার রিপোর্ট পজেটিভ হওয়ায় তাকে সেখানে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। এদিকে পৌরসভার চর কৈলাশ গ্রামের অপর রোগীকে আপাতত নিজ বাড়িতে হোম আইসোলেশনে থাকতে বলা হয়েছে। তার বাড়ি এবং সংলগ্ন বাড়িগুলোকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া এদের সংস্পর্শে আসা হাসপাতালের স্টাফসহ অন্যান্যদের তালিকা প্রস্তুত করে, তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।

নোয়াখালির সিভিল সার্জন ডা: মোমিনুর রহমান জানান, ১ ৪ জনের মধ্যে বেগমগঞ্জ উপজেলায় ১ নারীসহ ৬ জন, সোনাইমুড়ীতে ১ নারী, কবিরহাট উপজেলায় ১ যুবক ও সদর উপজেলায় ২ যুবক রয়েছেন। এখন পর্যন্ত শনাক্তকৃত ২ নারীসহ মোট ৯ জন আইসোলেশনে রয়েছেন।

অন্যদিকে, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান বলেন, জেলার সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের আতাশপুর গ্রামে ২৫ বছরের এক যুবক কয়েকদিন পূর্বে নারায়নগঞ্জ থেকে বাড়িতে আসে। পরে, তার শরীরে করোনার উপসর্গ জ্বর, সর্দি ও কাশি দেখা দিলে, মেডিক্যাল টিম এর সদস্যরা ২৫ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনষ্টিটিউট অব ট্রফিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) চট্টগ্রামে পাঠানো হয়।

শনিবার (১ এপ্রিল) রাত ১০ টায় তার নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। তিনি আরও জানান, রোববার (২ এপ্রিল) শনাক্তকৃত রোগিকে পর্যবেক্ষন শেষে প্রয়োজনে জেলার শহীদ ভুলু ষ্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হতে পারে। এছাড়া তার সংস্পর্শে আসা পরিবারের সদস্য এবং অন্যান্যদের নাম সংগ্রহ করে, তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। ফলাফল পজেটিভ হওয়ায় তার বাড়ি এবং আশেপাশের বাড়িগুলোতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯