শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মোহনগঞ্জে মল্লিকপুরে ২ চোর আটক

মোহনগঞ্জে মল্লিকপুরে ২ চোর আটক

অনলাইন ডেস্ক :: নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ৪ নং মাঘান- সিয়াধার ইউনিয়নে মল্লিকপুর হিন্দু গ্রামে কৃষকের ধান বিক্রির টাকা চুরি করতে গিয়ে ৩ জনের মধ্যে ২ জন থানায় আটক হবার খবর শনিবার রাত ১০ টায় জানা গেছে।

গত শুক্রবার রাতে মল্লিকপুরে মটর সাইকেলে ৩ জনে গিয়ে ধান বিক্রির নিখিল তালুকদারে ৬০ হাজার টাকা, মনি সরকারের ৮ হাজার টাকা সুকৌশলে চুরি করে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী টেরপায়। মটর সাইকেলে পালিয়ে যাওয়ার সময় আশে পাশের গ্রামে মোবাইলে জানিয়ে দেয়া হয়।

মোবাইলে সংবাদ পেয়ে ও মটর সাইকেলে শব্দ শুনে করাচাপুর দাসপাড়া সাহারার বাড়ীতে গিয়ে হানা দিয়ে সাহারার ছেলে মানিক(২৫) ও বারহাট্রা উপজেলার জনৈক মটর সাইকেল ড্রাইবারকে আটক করা হয়। ধর্মপাশার অপর চোর পালিয়ে যায়।

মল্লিকপুরের বিভিন্ন সূত্রে জানা যায়, ২ জনকে করাচাপুর দাসপাড়া থেকে মল্লিকপুরে আনা হয়। চোরকে দেখার জন্য শত শত লোক ভিড় জমায়। কৌতূহলী লোক দুপুরে চোর খেলার ভিডিও করে ফেইস বুকে ছেড়ে দেয়। গ্রামবাসী থানা পুলিশের কাছে সোপর্দ করে। ২ রা মে রাত ১০ টায় এস আই রায়হান- ২ জানান বাদী আসেনি। তবে থানায় ২ জন আটক আছে, আগামী কাল মামলা হলে নাম সহ সব তথ্য দেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯