শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বানারীপাড়ায় হাসপাতাল সুষ্ঠু ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

বানারীপাড়ায় হাসপাতাল সুষ্ঠু ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মামুন আহমেদ, বানারীপাড়া :: বানারীপাড়ায় হাসপাতাল সুষ্ঠু ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

রোববার(৩ এপ্রিল) সকালে এ সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ মো. শাহে আলম। সভাপতি তার বক্তৃতায় বলেন, বিশ্বজুড়ে মহামারী করোনার প্রাদুর্ভাব রোধে চিকিৎসকরা জীবনবাজি রেখে সেভ গার্ডের ভূমিকা পালন করছেন। তিনি বৈশ্বিক এ দুর্যোগ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে স্বাস্থ্য বিধি মেনে চলারও আহ্বান জানান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ্ সাদীদ, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা, হাসপাতাল সুষ্ঠু ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস. এম. কবির হাসান, থানার অফিসার ইনচার্জ (ওসি) শিশির কুমার পাল, ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. গোপাল শীল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী, আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু, সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম তালুকদার প্রমুখ।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই, ক্যাপ, ফেস মাস্ক, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান-সহ বিভিন্ন সামগ্রী এমপির মাধ্যমে প্রদান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯