মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: দিনাজপুরে একই পরিবারের স্বামী-স্ত্রী ও তাদের একশিশুসহ তিনজন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের বাড়ি কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নে। তারা কয়েকদিন আগে নারায়ণগঞ্জ থেকে এসেছে।
হোম কোয়ারেন্টাইনে ছিল তারা। এ নিয়ে দিনাজপুরে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।
এর মধ্যে সদর উপজেলায় ৬ জন। শহরে এক দম্পতি ও তার শিশু এবং নয়নপুরে একজনসহ ৪ জন, বাকি দুজনের মধ্যে একজন আউলিয়াপুর ইউনিয়নের হরহরিপুর গ্রামে এবং অপরজন চেহেলগাজী ইউনিয়নের শিবরামপুরে।
নবাবগঞ্জ উপজেলায় ৩ জন, ঘোড়াঘাট উপজেলায় দু’জন, হাকিমপুর (হিলি) উপজেলায় দু’জন, ফুলবাড়ী উপজেলায় একজন, পাবর্তীপুর উপজেলায় একজন, কাহারোল উপজেলায় ৪ জন এবং বোচাগঞ্জ উপজেলায় একজন। আক্রান্তদের মধ্যে ৪ জন মহিলা, একজন শিশুপুত্র, একজন শিশুকন্যা ও ১৪ জন পুরুষ বলে জানিয়েছেন দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা.আব্দুল কুদ্দুস।
তিনি জানান, আক্রান্ত ২০ জনের মধ্যে ১৯ জনই ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরফেরত। আর একজন স্থানীয়।