মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জামালপুরে এসিল্যান্ডসহ সাতজনে করোনা শনাক্ত

জামালপুরে এসিল্যান্ডসহ সাতজনে করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক :: জামালপুরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও তিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঁচজন স্বাস্থ্যকর্মী সহ সাতজনের শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ওই ব্যক্তিদের দেহে করোনার উপসর্গ দেখা দিলে তাদের নমুনা নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার রাতে তাদের করোনা পজিটিভ আসে।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ জনে। এদের মধ্যে ১০জন চিকিৎসকসহ ৩৪ জনই স্বাস্থ্যকর্মী। শনিবার (২ মে) রাতে জামালপুর স্বাস্থ্য বিভাগ এই সাত জনের তথ্য নিশ্চিত করেছে।

জামালপুরের জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা.মাহফুজুর রহমান সোহান জানান, জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ৩১ বছর বয়সী এবং জেনারেল হাসপাতালের ৩৫ বছর বয়সী এক অফিস সহায়ক ও সিভিল সার্জন অফিসের ২৯ বছর বয়সী আরো এক অফিস সহায়ক, দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের হারবাল চিকিৎসক এর এক সহকারী ৩০ বছর বয়সী এছাড়াও ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩৫ বছর বয়সী এক হিসাবরক্ষক ও ৫০ বছর বয়সী এক ড্রাইভার এবং সম্প্রতি নারায়ণগঞ্জ ফেরত ইসলামপুরের ৩৮ বছর বয়সী এক ব্যক্তির করোনা ভাইরাস পরীক্ষায় পজিটিভ আসে।

শনিবার রাতে ওই ব্যক্তিদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ। এখন পর্যন্ত জেলায় ৭৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

সংক্রমিত ওই ৭৪ জনের মধ্যে দশজন চিকিৎসক ও ৩০ জনই স্বাস্থ্যকর্মী ও বেসরকারি স্বাস্থ্যকর্মী চারজন। নতুন করে শনাক্ত ব্যক্তিদের জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের করোনা ইউনিটের আইসোলেশন বিভাগে আনা হচ্ছে।

জেলায় এখন পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ৯জন বাড়িতে চলে গেছে আর দুইজন মহিলা ও একজন পুরুষ করোনা আক্রান্তে মারা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯