শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
খুলনায় ৪র্থ শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা

খুলনায় ৪র্থ শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা

নিউজ ডেস্ক :: খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন যোগীপোলে ৪র্থ শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী (১৪) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। শনিবার (০২ মে) দুপুরে নগরীর খান জাহান আলী থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৩০ এপ্রিল সন্ধ্যায় একই বাড়ির ভাড়াটিয়া নাহিদের ছেলে আমিনুল (১৭), যোগীপোল ইউনিয়নের মৃত শহিদের ছেলে আজিজুল (২১) ও জাব্দীপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে পারভেজ (২৫) সুকৌশলে ডেকে নিয়ে পার্শ্ববর্তী মুফতী মানসুরুর রহমানের পরিত্যক্ত বাসভবনে নিয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।

এসময় মানসুরুর রহমানের ছেলে মো. সানাউল্লাহ দেখে ফেললে তারা ছাত্রীকে খাটের নিচে লুকিয়ে ফেলে। এক পর্যায়ে সানাউল্লাহ তাকে খাটের নিচ থেকে বের করার সময় আসামিরা ছাত্রীর সাথে সানাউল্লাহর ছবি অসৎ উদ্দেশ্যে বিভিন্ন রকমের ভাবে মোবাইলে ধারণ করে।

এ ঘটনার পরদিন আসামিরা তার ওই ছবি দেখিয়ে সানাউল্লাহর পিতা মানসুরুর রহমানের নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরবর্তীতে মানসুর রহমান ছাত্রী ও তার মা’য়ের নিকট বিষয়টি জানতে চাইলে সকল ঘটনা খুলে বলে।

খানজাহান আলী থানা ওসি মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। অসুস্থ ওই ছাত্রী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯